এক্সপ্লোর

West Bengal Bypoll updates: সামশেরগঞ্জে বুথের বাইরে নকল EVM ! 'ভোটারদের শেখানো হচ্ছিল' তৃণমূল কর্মীদের সাফাই

ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির

সামশেরগঞ্জ : ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় ভোট দিতে হবে? মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে, বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ভোটযন্ত্রে হাতেকলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। নকল ইভিএমে জ্বলজ্বল করছে একজনেরই নাম। আমিরুল ইসলাম। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

অন্যদিকে সামসেরগঞ্জেরই  দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির। যদিও প্রার্থী আমিরুল ইসলাম এবিপি আনন্দকে জানান, তাঁরা এমনকিছুই করছেন না। শুধুমাত্র ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করছে। উল্টে তাঁর অভিযোগ, 'দেখলেনই তো আমাদের কর্মীদের বাড়িতেই হামলা চালানো হচ্ছে। ' সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন :

সকাল সকালই ইভিএম কারচুপির অভিযোগ প্রিয়ঙ্কার, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গেও



সামেশরগঞ্জে লড়াই  চতুর্মুখী।  তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ। জইদুর রহমান লড়ছেন কংগ্রেসের হয়ে। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। বিধানসভা ভোটের মুখে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ও জঙ্গিপুরের বাম প্রার্থীর মৃত্যুর কারণে দুই আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট চলছে। মুর্শিদাবাদ জেলার দুই আসনের ভোটেও, নির্বাচন কমিশনের কমিশনের নজরে নিরাপত্তা। সব বুথেই আছে কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দু’টি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে আছে CC ক্যামেরা।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget