এক্সপ্লোর

DYFI Rally Chaos : শিলিগুড়িতে DYFI-এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার, ইট, কাঁদানে গ্যাস, মীনাক্ষী সহ আটক ৩২

Police : আহত হন ২ DYFI কর্মী ও ১ পুলিশকর্মী।

সনৎ ঝা ও শিবাশিস মৌলিক, শিলিগুড়ি : রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে শিলিগুড়িতে (Siliguri) উত্তরকন্যা (Uttarkanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। DYFI-এর মিছিল ঘিরে এদিন তুলকালাম বাঁধে। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ চলে। যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, লাঠির বাড়ি । পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস চালায়। যারপর বল প্রয়োগ করে কার্যত টেনে-হিঁচড়ে একে একে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ (Police)। ধুন্ধুমারের মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ আটক ৩২ জন করা হয়। মিছিল থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষীকে। ধুন্ধুমারের মাঝে আহত হন ২ DYFI কর্মী ও ১ পুলিশকর্মী। 

উত্তরকন্যা অভিযানে নেমে DYFI-র মিছিল যখন তিনবাত্তি মোড়ে পৌঁছয়, তখনই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এয়ারভিউ মোড় থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী উত্তরকন্যা অভিযানন শুরু করেছিলেন বাম কর্মী-সমর্থকরা। তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছনোর পর পুলিশের পক্ষ রাখা প্রথম ব্যারিকেড রাস্তা থেকে সরিয়ে পাশের রাস্তায় ছুড়ে ফেলে দেন তারা। মীনাক্ষী মুখোপাধ্যায় কাগজ দেখিয়ে দাবি করেন, উত্তরকন্যা যাওয়ার ছাড়পত্র ছিল তাঁদের কাছে, কিন্তু হঠাৎই পুলিশ আটকায়। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলার পর আরও একটি ব্যারিকেডের সামনে যখন পৌঁছয় আন্দোলনকারীরা। তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেই অভিযোগ। পুলিশের উদ্দেশে লাঠিও চালানো হয় বলেও অভিযোগ।

যারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস চালায়। যদিও তারপরেও পরিস্থিতি না শান্ত হওয়ায় একাধিকবার পুলিশ লাঠিচার্জ করে মিছলকারীদের ছত্রভঙ্গ করতে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। গোটা ঘটনার মাঝে পড়ে ২ DYFI কর্মী ও এক পুলিশকর্মী আহত হন। পুলিশের দিকে মিছিল থেকে হামলা হয়েছে অভিযোগ উঠলেও সেই অভিযোগ নাকচ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, অনুমতি থাকলেও ভয় পেতে পুলিশ তাঁদের যেতে দেয়নি। রাজ্যের হাজার হাজার যুবক-যুবতীর দাবি তাঁরা দিতে গিয়ে পুলিশের হেনস্থার মুখে পড়েছেন বলেও দাবি করেন। পাশাপাশি আক্রমণ শানান রাজ্যের পুলিশমন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। 

আরও পড়ুন- আগেভাগে তালিকা প্রকাশ করেও দেওয়াল লিখনে বাদ পড়ল নাম, নন্দীগ্রামে প্রার্থীর চয়ন ঘিরে অস্বস্তিতে বিজেপি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget