এক্সপ্লোর

Higher Secondary Exam: ২ এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক, ৫ এপ্রিলের পর ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Higher Secondary Exam dates: উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক, ২৭ এপ্রিল শেষ পরীক্ষা। ৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ‘২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা, তারপরে ১৬ এপ্রিল পরীক্ষা। ৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ‘১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না। জয়েন্টের জন্য ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ২৪, ২৫ এপ্রিল জেইই-মেনের জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল অঙ্ক, ২৬ এপ্রিল কেমিস্ট্রি, ২৭ বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্সের পরীক্ষা। ২০ এপ্রিল কমার্শিয়াল ল পরীক্ষা, ২২ এপ্রিল ফিজিক্সের পরীক্ষা। ২৩ এপ্রিল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা। ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে।’

উপনির্বাচনের জন্য পরীক্ষা পিছিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পাঁচ রাজ্যে ভোটের সময় আসানসোল, বালিগঞ্জের ভোট করা যেতে পারত। পাঁচ রাজ্যের ভোটের সঙ্গে উপনির্বাচন হলে এই সমস্যা তৈরি হত না। ৭ লক্ষ ৩৯ হাজারের বেশি এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত উচ্চমাধ্যমিকের পরীক্ষা। উপনির্বাচনের জন্য স্কুলেই বুথ, একসঙ্গে কী করে পরীক্ষা হবে? ভোটের সময় প্রচার, ছেলেমেয়েদের অসুবিধে হয়, এগুলো মাথায় রাখা উচিত। রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে এ ব্যাপারে চিঠি দিয়েছিল। বালিগঞ্জের সঙ্গে মানিকতলা উপনির্বাচন একসঙ্গে করতে পারত। তার মানে বিজেপির কথায় যেদিন বলবে, সেদিন ভোট করবে। সব পরীক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে জয়েন্টও পড়ে গেছে। কারও লজ্জা না থাকলে, আমার নিজের খারাপ লাগে। পরীক্ষা পিছোতে হচ্ছে।’

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা, আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। ২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেদিন থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। তবে ভোটের জন্য সূচিতে কিছু বদল করতে হল। সে কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget