এক্সপ্লোর

ISKCON Temple Kolkata: আরতি সেরে রথের দড়ি টানলেন মমতা, কলকাতায় ইসকন মন্দিরে সূচনা করলেন রথযাত্রার

Rath Yatra 2023: মমতার সঙ্গে ইসকনের মন্দিরে ছিলেন মিমি চক্রবর্তী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-ও। 

কলকাতা: রথযাত্রা উপলক্ষে ফের উৎসবের আমেজ বাঙালির ঘরে ঘরে। ওড়িশার পুরীতে যেমন ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ, শহর কলকাতাতেও ধরা পড়ছে উৎসবের আমেজ। কলকাতায় ইসকনের রথযাত্রার (ISKCON Temple Kolkata) সূচনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেখান থেকে রথযাত্রার (Rath Yatra 2023) শুভেচ্ছা জানালেন সকলকে। 

মিমি, নুসরত, সায়ন্তিকা পাশে, ইসকনে মমতার পাশে ডোনাও

মঙ্গলবার কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী সাত দিন সেখানেই থাকবে রথ। ২৮ জুন সেখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা। একই রুট ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ফিরবে মিন্টো পার্কের ইসকন মন্দিরে।

এদিন দুপুরে ইসকনের মন্দিরে পৌঁছে যান মমতা। প্রস্তুতি, নৃত্যানুষ্ঠান দেখেন।  তার পর আরতি করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এর পর রথের দড়িতেও হাত রাখেন তিনি। মমতার সঙ্গে ইসকনের মন্দিরে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-ও। 

আরও পড়ুন: Panchayat Elections 2023: ‘কোথা থেকে বাহিনী এল, তাতে আপনাদের কী’, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

এদিন মমতা বলেন, "দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা। দেবতা শুধু মাটির বা কাঠের পুতুল নয়। দেবদেবীর মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদবাসনা, মনোবাঞ্ছা, স্বপ্ন, ব্যথা, কথা, সুখ-দুঃখ সব দেবতার চরমে অর্পণ করি। কারণ আমাদের বিশ্বাস এটা। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর।" 

মমতা এদিন বলেন, "জগন্নাথ অনুমতি দিলে, আগামী রথযাত্রা আমরা দিঘায় যে বিরাট মন্দিরে করছি, সেখানে পারি। মাহেশের উন্নয়ন করে দিয়েছি আমরা। ইসকনকেও মায়াপুরে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। ওরা বিরাট সিটি তৈরি করছে সেখানে। ইসকনকে অভিনন্দন।"

ইসকনে রথযাত্রার সূচনা করলেন মমতা

এদিন রথযাত্রার অনুষ্ঠানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন মমতা। নিহতদের আত্মার শান্তি কামনা করেন। বিশ্বশান্তির জন্য় প্রার্থনা করেন। এদিন ইসকনের মন্দিরে নৃত্য অনুষ্ঠান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গোষ্ঠী। মমতা জানিয়েছেন, তাঁরও খুব ইচ্ছ হচ্ছিল। কোমরের জোর আছে তাঁর। শুধু মুদ্রা ঠিক করতে হবে।

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget