এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার নিরাপত্তারক্ষীদের পিস্তল চুরি ট্রেনে

Mamata Banerjees Security's arms stolen: পুলিশ ব্যাগে ছিল দুটি গ্লক পিস্তল ও ১০ রাউন্ড গুলি। গোটা বিষয়টি নিউ কোচবিহার জিআরপি-কে জানানো হয়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অসম থেকে ফেরার পথে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার বড় অভিযোগ। পুরভোটে জেতার পর কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুজো শেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন তাঁর ৮ জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশনের কাছে ট্রেন পৌঁছনোর পর, এক পুলিশ কর্মী শৌচাগারে যান। অভিযোগ, তখনই খোয়া যায় তাঁর ব্যাগ।

পুলিশ ব্যাগে ছিল দুটি গ্লক পিস্তল ও ১০ রাউন্ড গুলি। গোটা বিষয়টি নিউ কোচবিহার জিআরপি-কে জানানো হয়। পরে রেললাইন থেকে খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার হলেও, মেলেনি আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের সন্দেহের তালিকায় এক যাত্রী। কারণ, ব্যাগ খোয়া যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না ওই যাত্রীর।  

পুরভোটে বিপুল জয় নিশ্চিত হতেই কামাখ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল (KMC Election Result 2021) বেরিয়েছে। তাতে ১৩৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। তাতেই গুয়াহাটি পৌছেই শক্তিপীঠে (Kamakhya Temple) পুজো নিবেদন করেন মমতা। আগামী দিনে মানুষের জন্য আরও বেশি করে কাজ করবেন বলে জানান তিনি। একই সঙ্গে জানিয়ে দেন, বাংলা এবং কলকাতাই আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে। বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে,কে হবেন কলকাতার মেয়র তা স্থির করতে আজ বৈঠকে বসছে তৃণমূল। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে শাসকদল। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পুরভোটের ফল ঘোষণার পর, প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা। এই সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। নাম ঘোষণা হবে চেয়ারপার্সনেরও। দুপুর ২টোয় নাম ঘোষণার সম্ভাবনা। এছাড়াও, নবনির্বাচিত মেয়র পারিষদদের তালিকায় থাকতে পারে বেশ কিছু নতুন মুখ।

 

 

সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget