এক্সপ্লোর

Suvendu Adhikari On DA : বকেয়া DA, পে কমিশন নিয়ে কী সিদ্ধান্ত, নবান্ন থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বললেন, “মহিলা নির্যাতন, বকেয়া DA, বেতন কমিশন নিয়ে পরের সোমবার আলোচনা হবে। পরের মন্ত্রিসভায় এব্যাপারে আলোচনা করা হবে।”

কলকাতা : বকেয়া DA থেকে সপ্তম পে কমিশন, রাজ্যে ভোট প্রচারে বারবার এই ২ ইস্য়ুকে হাতিয়ার করছে বিজেপি। কখনও নরেন্দ্র মোদি, কখনও অমিত শাহ, ভোট প্রচারে এসে বারবার মনে করিয়ে দিয়েছেন এই সব প্রতিশ্রুতিগুলি। এবার প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই বিভিন্ন বড় ঘোষণার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল ডিএ - প্রসঙ্গও। 

নবান্ন থেকে শুভেন্দু অধিকারী বললেন, “মহিলা নির্যাতন, বকেয়া DA, বেতন কমিশন নিয়ে পরের সোমবার আলোচনা হবে। পরের মন্ত্রিসভায় এব্যাপারে আলোচনা করা হবে।” এই নিয়ে কথা বলতে গিয়ে , আগের সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা আগের মতো, বাজেট হয়ে যাওয়ার পর, চন্দ্রিমা বলে দাও, এভাবে চলতে পারে না।' 

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আশার সঞ্চার হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। 

অমিত শাহ ভোটপ্রচারে এসে ঘোষণা করেন,  বাংলার সব কর্মচারীদের ৪৫ দিনে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন আর DA দুটোই দেওয়ার কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, 'আপনারা পদ্মফুলে ভোট দিন, বিজেপির সরকার তৈরি হলেই এখানে সপ্তম পে কমিশন চালু করা হবে। এটা আমার গ্যারান্টি।' আর ক্ষমতায় আসার উপর মন্ত্রিসভার প্রথম বৈঠকের দিনই শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন মহিলা নির্যাতন, বকেয়া DA, বেতন কমিশন নিয়ে পরের সপ্তাহেই আলোচনা হবে।  

সোমবারই, শপথ নেওয়া বিজেপি সরকারের ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি জানিয়ে দিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার জন্য Border Security Force বা BSF-র হাতে প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সীমান্ত রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

স্বাস্থ্য ও সামাজিক পরিষেবা ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে রাজ্যে Ayushman Bharat সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( Pradhan Mantri Jan Arogya Yojana ) সহ বিভিন্ন কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবার সরাসরি পাবেন রাজ্যের মানুষ।

সরকারি চাকরিপ্রার্থীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় বহু চাকরিপ্রার্থী বয়সসীমার সমস্যায় পড়েছিলেন। সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি।

রাজ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ন্যায় সংহিতা চালুর সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এর ফলে পুরনো ফৌজদারি আইন কাঠামোর বদলে নতুন আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া পরিচালিত হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আজ থেকেই জনগণনার প্রক্রিয়া চালু হবে এবং ধাপে ধাপে বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহের কাজ এগোবে।

প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে এবার থেকে পশ্চিমবঙ্গের IAS ও IPS আধিকারিকরাও অন্যান্য রাজ্যের মতো কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এতদিন এই বিষয়ে একাধিক সীমাবদ্ধতা ছিল বলে অভিযোগ উঠেছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

একইসঙ্গে সরকার স্পষ্ট জানিয়েছে, বর্তমানে চালু থাকা কোনও সামাজিক বা জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। অর্থাৎ আগের সরকারের সময়ে চালু হওয়া প্রকল্পগুলিও বহাল থাকবে এবং সাধারণ মানুষের সুবিধা অব্যাহত রাখা হবে।

 

আরও পড়ুন, “RG কর মুভমেন্টের সময়, মমতার সরকারকে ফেলে দেওয়ার জন্য, অভিষেকের নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল..”, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Advertisement

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget