এক্সপ্লোর

Mamata Modi Virtual Meet: রাজ্যে করোনা সংক্রমণের সুনামি, আপদকালীন ভিত্তিতে মোদি-মমতা ভার্চুয়াল বৈঠক শুক্রবার

Mamata Banerjee on WFH : করোনায় আক্রান্ত ডাক্তার, নার্স, পুলিশ কমিশনার, খুব প্রয়োজন না হলে বাড়িতে থেকেই কাজ করুন, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) হাত ধরে কার্যত সংক্রমণের সুনামি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে আপদকালীন ভিত্তিতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার বাড়বাড়ন্তে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথা বলে মুখ্য়মন্ত্রী বলেছেন, 'করোনায় আক্রান্ত ডাক্তার, নার্স, পুলিশ কমিশনার, খুব প্রয়োজন না হলে বাড়িতে থেকেই কাজ করুন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক কালীঘাট থেকেই করব।'

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিন প্রসঙ্গ নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল। এদিনই ফের একবার কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রতি ভ্যাকসিন (Vaccine) দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের ৪০ শতাংশ মানুষ এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Double Dose of Covid Vaccine) পাননি। সেকেন্ড ডোজই যখন অনেকে পাননি, তখন বুস্টার ডোজের (Booster Dose) প্রশ্ন আসছে কোথা থেকে? আমাদের আরও ভ্যাকসিন দরকার।'

এদিন সাংবাদিক সম্মেলনে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি রাজ্যের কোভিড পরিস্থিতি আগামী কয়েকদিনে কোনওরকম উন্নতি না হলে রাজ্যে আরও কড়া বিধিনিষেধ (Covid Regulation) আরোপ হতে পারে বলেও সতর্ক করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন, এখন আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে আরও কড়া বিধিনিষেধ হতে পারে।'

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। মাথায় রাখবেন আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে।'

আরও পড়ুন- কথা শুনছেন না, মাস্ক পরছেন না অনেকে, প্রয়োজনে আরও কড়া বিধিনিষেধ হতে পারে, জানালেন মমতা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget