এক্সপ্লোর

Coochbehar News: তীব্র দহনে পুড়ছে বাংলা, কোচবিহারের স্কুলে প্রবল জলকষ্ট

মিড ডে মিল (Mid Day Meal) খাওয়ার সময় হোক বা অন্য সময়। কাঠফাটা এই গরমে ইচ্ছে মতো গলা ভেজানোরও উপায় নেই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: স্কুলের ২টি টিউবওয়েলের ১টি খারাপ, আরেকটির জল ব্যবহারের অযোগ্য। অভিযোগ, বিডিও অফিসে জানিয়েও সুরাহা হয়নি। প্রচণ্ড গরমে তীব্র জলকষ্টে কোচবিহারের তুফানগঞ্জের নয়নেশ্বরী স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুল। বিষষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।

গরমে তীব্র জলকষ্ট কোচবিহারের স্কুলে: মিড ডে মিল (Mid Day Meal) খাওয়ার সময় হোক বা অন্য সময়। কাঠফাটা এই গরমে ইচ্ছে মতো গলা ভেজানোরও উপায় নেই। বোতলের জল শেষ হয়ে গেলে কী হবে। আবার, পাশের বাড়িতে গিয়ে চাইতে হবে পানীয় জল। যেমন ভাবে চেয়ে আনা জল দিয়ে রান্না হয় মিড ডে মিল। তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা। জেলায় জেলায় দেখা দিয়েছে তীব্র জলকষ্ট। এরই মধ্যে এই ছবি কোচবিহারের তুফানগঞ্জের নয়নেশ্বরী স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে। স্কুলে ২টি টিউবওয়েল রয়েছে। তার ১টি খারাপ এবং অপরটির জল ব্যবহারের অযোগ্য। তাই বাড়ি থেকে আনা বোতলের জল শেষ হয়ে গেলে পাশের বাড়ি থেকে বোতল ভরে আনে পড়ুয়ারা। এক অভিভাবক বলেন, “বাড়ি থেকে বোতলে জল নিয়ে আসে। এখানে তো জল শেষ হবেই। এখানে তো জল পাচ্ছে না ওরা। পাশের বাড়ি থেকে জল এনে খায় ওরা।’’                              

শুধু তাই নয়, রান্নার জন্যও জল চেয়ে আনতে হয় পাশের বাড়ি থেকে। স্কুলের রাঁধুনি লীলা মজুমদার বলেন, “স্কুলে  কল আছে। কিন্তু, জল ভাল নয়। জল দিয়ে থালাও ধোয়া যায় না। মিড ডে মিলের রান্নার জন্য পাশের বাড়ি থেকে জল আনা হয়।’’ স্কুলের পড়ুয়ার সংখ্যা ৫০। কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই জল কষ্টে ভুগছে স্কুল। গরম পড়তে আরও তীব্র হয়েছে জল কষ্ট। স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল সরকার বলেন, “আমাদের বিদ্যালয়ে সবচেয়ে প্রধান যে সমস্যাটা জলের সমস্যা। জলটা যেমন মিড ডে মিলের রান্নার ওনারা পাশের বাড়ি থেকে নিয়ে আসেন। জল শেষ হলে পাশের বাড়ি যেতে হয়। এতে অনেকে বিরক্ত বোধ করেন।’’ অভিযোগ, জল সংকটের কথা বিডিও অফিসে জানিয়েও সুরাহা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবর্ষি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: South 24 Parganas: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget