এক্সপ্লোর

TMC on DA : স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি উদয়ন গুহ-র, ডিএ-র দাবিতে ধর্মঘট বানচালে তৃণমূলের তৎপরতা কোচবিহারে

DA Strike in Coochbehar : আন্দোলনকারীদের দাবি, এসব ধমকানি, চমকানি উড়িয়ে ধর্মঘটে সর্বাত্মক সাড়া মিলেছে। সবমিলিয়ে ডিএ ইস্যুতে ধর্মঘট ঘিরে সরগরম হয়ে রইল কোচবিহার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ডিএ-র দাবিতে ধর্মঘট (DA Strike) বানচাল করতে কোচবিহারে তৃণমূল শিবিরে দিনভর তৎপরতা। স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন জেলা তৃণমূল (TMC) সভাপতি। কোথাও আবার অফিস খুলে দিলেন ডাকসাইটে তৃণমূলনেতা। যদিও আন্দোলনকারীদের দাবি, ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে।

স্কুলে ঢুকে খোদ মন্ত্রীর প্রচ্ছন্ন শাসানি ! মন্ত্রীর সামনেই স্কুলের টিচার্সরুমে শিক্ষিকাদের ওপর হম্বিতম্বি তৃণমূল নেতার। ডিএ-র দাবিতে ধর্মঘটের দিন এমনই ছবি দেখা গেল কোচবিহারের দিনহাটার জ্ঞানদাদেবী হাইস্কুলে। বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ধর্মঘট সফল করতে শুক্রবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘিতে পথে নামেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের ধর্মঘট বানচাল করতে শাসকশিবিরের তৎপরতাও ছিল তুঙ্গে। রাস্তায় দাঁড়িয়ে ধর্মঘটীদের মিছিলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, আস্তে যান। সবাই ভাল থাকবেন। কাজে যোগ দিন। ২০১১ সাল পর্যন্ত যারা কিনা ডিএ পেন্ডিং রেখে গেছে, তারা মিছিল করছে ডিএ-র জন্য! দেখে হাসছে মানুষ।

স্কুলে ধর্মঘট রুখতে ময়দানে নামেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার জ্ঞানদাদেবী হাইস্কুলে শিক্ষিকাদের সতর্ক করে দেন তিনি। যেখানে প্রচ্ছন্ন শাসানির সুরে তিনি বলেন, এই জিনিস হবে না। আপনাদের কী দাবিদাওয়া আছে, আপনারা মাঠে গিয়ে করুন। কিন্তু স্কুলে এসে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে, পড়াশোনা বন্ধ করে এসব করতে দেব না। ডিএ ধর্মঘটে কোনও সরকারি কর্মী অফিসে না এলে, রাজ্য সরকারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূলও। বৃহস্পতিবার বিডিও অফিসে ঢুকে এই হুমকি দিতে দেখা গিয়েছিল যাঁকে, দিনহাটা শহরের সেই ব্লক তৃণমূল সভাপতি বিশু ধরকে এদিনও জ্ঞানদাদেবী হাইস্কুলে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে শিক্ষিকাদের শাসাতে দেখা গিয়েছে। দিনহাটা হাইস্কুলে গিয়েও হাজিরাখাতা খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। শিক্ষকদের ক্লাসে যাওয়ার নির্দেশ দেন তিনি।

কোচবিহার শহরে নিবন্ধীকরণ দফতরে ধর্মঘটের সমর্থনে ফ্লেক্স লাগিয়ে বন্ধ রাখা হয়েছিল গেট। তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্য়ক্ষ আব্দুল জলিল আহমেদ সেই ফ্লেক্স সরিয়ে অফিসের গেট খুলে দেন। যদিও আন্দোলনকারীদের দাবি, এসব ধমকানি, চমকানি উড়িয়ে ধর্মঘটে সর্বাত্মক সাড়া মিলেছে। সবমিলিয়ে ডিএ ইস্যুতে ধর্মঘট ঘিরে সরগরম হয়ে রইল কোচবিহার।

আরও পড়ুন- বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন, উত্তর দিনাজপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতা  

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget