এক্সপ্লোর

West Bengal Corona Death : রাজ্যে ফের করোনার মৃত্যু, একাধিক রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

Covid Cluster: কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা, তামিলনাড়ু, এই ৫ রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। পাশাপাশি কোভিড ক্লাস্টারের ওপর কড়া নজর রাখার নির্দেশ।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বঙ্গের ওপর কি ফের করোনার (Corona Virus) চোখ রাঙানি? সপ্তাহখানেক পর ফের কোভিডের জেরে রাজ্যে মৃত্যু (Cov id death) নিয়ে চিন্তার ভাঁজ। গত ২৯ মে-র পর এই প্রথম কোনও রাজ্যবাসীর মৃত্যু হল করোনার জেরে। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত্যু ৩৫ বছরের মহিলার। বেসরকারি হাসপাতাল থেকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। প্রসঙ্গত, গত মে মাসের ১, ৬ ও ২৯ তারিখ, মাত্র এই তিনদিন করোনার জেরে একজন করে রাজ্যবাসীকে হারাতে হয়েছিল আমাদের।

ফের রাজ্যে করোনায় মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে প্রথমে বাইপাসের ধারে এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউতি (ICU) ভেন্টেলেটারি সাপোর্টে (Ventelaray Support) রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসরা সমস্ত চেষ্টা করলেও অত্যন্তচ সঙ্কটজনক রোগীর ভোররাত নাগাদ মৃত্যু হয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, ২৯ মে-র পর রাজ্যে এই প্রথম করোনার জেরে কারও মৃত্যু হল।

কয়েক রাজ্যের পরিস্থিতিতে উদবিগ্ন কেন্দ্র

মৃত্যুর সংখ্যাটা সেভাবে উদ্বেগ না বাড়ালেও দেশে (India Corona) ফের করোনার সংক্রমণ বাড়ছে তার জেরেই চিন্তার ভাঁজ কপালে। প্রসঙ্গত, ৫ রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্র। কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা, তামিলনাড়ু, এই ৫ রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। পাশাপাশি কোভিড ক্লাস্টারের (Covid Cluster) ওপর কড়া নজর রাখার নির্দেশ। উল্লেখ্য, নির্দিষ্ট কোনও জায়গায় একসঙ্গে অনেকজন কোভিডে আক্রান্ত হলে সেই জায়গাকে কোভিড ক্লাস্টার বলা হয়।

সতর্ক পশ্চিমবঙ্গ সরকারও

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দুটি পুরসভা এলাকায়। দুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করেছে রাজ্য সরকার। এগুলি হল রাজারহাট-নিউটাউন ও বিধাননগর পুরসভা। এক সপ্তাহে ১০ ও তার বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিধাননগরে ২১ ও রাজারহাট-নিউটাউনে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। পিঙ্ক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডও। সপ্তাহে দু’য়ের বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে ব্ল্যাক জোন ঘোষণা করা হয়। ব্ল্যাক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৬টি ওয়ার্ড। এছাড়াও, ব্ল্যাক জোনে রয়েছে রাজপুর-সোনারপুর, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, খড়গপুর ও বাঁকুড়া পুরসভা। এই এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার।

আরও পড়ুন- ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget