এক্সপ্লোর

WB Corona Cases: স্বস্তি বাড়িয়ে বাংলায় কমল করোনা সংক্রমণ, ফের মৃত্যুশূন্য রাজ্য

West Bengal Covid Cases: শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭১৪টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ।

কলকাতা: রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই কমল। একলাফে ফের সত্তরের কোঠায় নামল সংক্রমণ। পাশাপাশি করোনায় ফের মৃত্যু শূন্য বাংলা। শনিবারে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুসারে, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৭১। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। এর আগের দিন সেই সংখ্য ছিল ৯৮। গত ৭ মার্চ পর্যন্ত আগের কয়েকটি দিন রাজ্যে করোনায় মৃত্যু শূন্যে নেমে এসেছিল। ফের এদিনও পরিসংখ্যানে স্বস্তি। 

শনিবারের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর মোট সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৩৬৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৮১। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১১। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৬। রাজ্যে মৃত্যু হার ১.০৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭১৪টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ।  সব মিলিয়ে রাজ্যে এখন অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ হাজার ৫৪২। এরমধ্যে বাড়িতে আইসোলেশনে থাকার সংখ্যা ১,৩৯৪। হাসপাতালে চিকিৎসাধীন ১০৮ জন আক্রান্ত। সেফ হোমগুলিতে কোনও করোনা আক্রান্ত নেই। 

এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের একশোর নীচে। চার হাজারের নীচে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। 
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ১৯৪।   দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫৫।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জনের। 

অন্যদিকে, করোনা রোগীর চিকিত্সায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে CMRI হাসপাতাল ও সিআইটি রোডের একটি নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। দুর্ব্যবহারের জন্য রোগীর আত্মীয়ের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইবারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমিশনের নির্দেশনামায় বলা হয়েছে, সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোম দীপ্তি ভট্টাচার্য নামে ওই রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় চিকিত্সা সংক্রান্ত নথি ও ডিসচার্জ সামারি সঠিকভাবে দেয়নি। রোগিণীর করোনা পরীক্ষার রিপোর্টও ৭ দিন বাদে দেওয়া হয়।

অভিযোগের প্রেক্ষিতে ওই নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। অন্যদিকে, করোনায় মৃত রোগী অলক ঘোষের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও বকেয়া বিলের কারণ দেখিয়ে রোগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে আলিপুরের CMRI হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার জরিমানা ও হাসপাতালের সিইও-কে মৃত রোগীর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনামা খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানানো হবে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget