এক্সপ্লোর

West Bengal Coronavirus: রাজ্যে হু হু করে বাড়ছে করোনা, ৩০০ পেরিয়ে গেল সংক্রমণ, নতুন ঢেউয়ের ধাক্কা?

West Bengal Coronavirus Update : গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন।

 

সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন।

রাজ্যে করোনা পরিস্থিতি

২৬ শে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। শেষ সাত দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ২০৩ জন।  ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২।

সারা দেশে এখন ক্রমেই বাড়ছে কোভিড-১৯র সক্রিয় কেসের  সংখ্যা। আপাতত অ্যাক্টিভ সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৫৮।  গত ২৪ ঘন্টায় ৩৬০ টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রবিবার (১ জুন, ২০২৫)  দেওয়া তথ্য অনুসারে, কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে যথাক্রমে ১৪০০, ৪৮৫ এবং ৪৩৬ টি কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ এ ২ জনের মৃত্যু হয়েছে। ভারতে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা  ৩,৭৫৮ , যার মধ্যে শনিবার এবং রবিবারের মধ্যেই ৩৬৩ টি নতুন কেস ধরা পড়েছে। 

এখন যে লক্ষণগুলি নিয়ে হানা দিচ্ছে কোভিড - 

চিকিৎসকরা বলছেন, এখন কোভিড ১৯ সংক্রমিত হয়ে যাঁরা হাসপাতালে আসছেন, তাঁদের মধ্যে ক্রমাগত কাশি , গলা ব্যথা, বমি বমি ভাব এবং বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে। এর সঙ্গে কারও কারও কনজাংটিভাইটিসও হচ্ছে।  তবে এখনও পর্যন্ত বেশিরভাগই বাড়িতেই ওষুধ-পত্র ও বিশ্রামে সুস্থ হয়ে উঠছেন। তবে যাঁদের অন্তর্নিহিত কোনও স্বাস্থ্যগত সমস্যা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কোভিডের লক্ষণগুলি আরও খারাপ দিকে যেতে পারে।  

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন -


আবার মাস্ক পরা অভ্যাসে পরিণত করুন
মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। এটি কেবল আপনাকে ভাইরাস থেকে রক্ষা করে না বরং আপনার চারপাশের মানুষকেও নিরাপদ রাখে। বয়স্ক এবং শিশুদের মাস্ক ব্যবহার শুরু করা দরকার চিকিৎসককে জিগ্যেস করে। 

হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে 
বাইরে থেকে এসে হাত ধোয়া, হাত ধুয়ে খাওয়া, ইত্যাদি অভ্যাসগুলি ছাড়লে চলবে না। সাবান বা স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করুন। 

সামাজিক দূরত্ব বজায় রাখুন যতটা সম্ভব
আপনি যেখানেই যান না কেন, রেস্তোরাঁ হোক বা বাজার-দোকান, ভিড় থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। এটি একটি ছোট অভ্যাস যা আপনাকে বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। 

সর্দি-কাশি উপেক্ষা করবেন না
যদি কারো কাশি, সর্দি, জ্বরের মতো লক্ষণ থাকে, তাহলে তার বাড়িতে থাকা উচিত এবং বিশ্রাম নেওয়া উচিত এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget