এক্সপ্লোর

WB Corona Cases: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক পজিটিভিটি রেট ২০ শতাংশ ছুঁইছুঁই, বাড়ল মৃত্যুও

উত্তর ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন, ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যু। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু, সামান্য কমল সংক্রমণ। 

কলকাতা: রাজ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জনই করোনা আক্রান্ত? সরকারি বুলেটিনের হিসেব অন্তত সেটাই বলছে। রাজ্যে (West Bengal) একদিনে ৬ হাজারেরই উপরে করোনার সংক্রমণ (Covid Positive)। রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় (Kolkata) একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেক। তবে গতকালের তুলনায় সামান্য কমল সংক্রমণ। 

গতকাল রবিবার থাকায় স্বাভাবিকভাবেই কোভিড টেস্ট (Covid Test) কম হয়েছে। সেই নিরিখেই আজ সামান্য কম আক্রান্তের সংখ্যা। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয় ৬০৭৮ জন। আজ পজেটিভি রেট ১৯.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২,৯১৭ জন। 

সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের (State Corona) সংখ্যা রইল ছ’হাজারের ঘরে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। পজিটিভিটি রেট ১৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০ শতাংশ। এর মধ্যেও চার পুরসভার ভোট পিছোচ্ছে না। পূর্বনির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, তা ২২ জানুয়ারিই হবে। করোনার বাড়বাড়ন্ত দেখে, আগেই বর্ষবরণের উৎসব নিষিদ্ধ করেছিল দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, কেরল, ওড়িশা। কিন্তু কথা শোনেনি তিলত্তমা। যার ফল ভুগতে হচ্ছে গোটা রাজ্যকে।

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৩ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। ১০ শতাংশের বেশি বাড়ল দৈনিক ওমিক্রন সংক্রমণও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ৮৮২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৭০০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৫১০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। দেশের একাধিক রাজ্যে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তরাখণ্ডের নৈনিতাল স্কুলে আক্রান্ত ৮২ জন পড়ুয়া। করোনার থাবা পটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। আক্রান্ত ৮৭ জন চিকিত্সক।

অন্যদিকে, করোনা আক্রান্ত বলিউডের অভিনেতা-প্রযোজক জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া। দু’ জনেই রয়েছেন হোম আইসোলেশনে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি রেভন্ত রেড্ডি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget