এক্সপ্লোর

WB Covid Restriction: কড়া বিধিনিষেধ জারি কাল থেকে

Corona Restrictions: রাজ্যে বাড়ছে করোনা, ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধের কথা ঘোষণা করলেন মুখ্যসচিব। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

কলকাতা: করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি রাজ্য সরকারের। কাল থেকে আপাতত বন্ধ ব্রিটেনের উড়ান। এখন হচ্ছে না ‘দুয়ারে সরকার’। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কাল থেকে বন্ধ রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উপস্থিতিতে পঠন-পাঠন হবে না, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব। 

বিধিনিষেধ প্রসঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, ‘ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো।’

মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়। পুরভোটে কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।’

রাজ্যে গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। চিকিৎসকদের মতে, সংক্রমণ মোকাবিলায় বিধিনিষেধ জারি করা প্রয়োজন। রাজ্য সরকার ঠিক সিদ্ধান্তই নিয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget