এক্সপ্লোর

Covid 19 : ভয় ধরানো ! রাজ্যে ১ দিনেই নতুন করে আক্রান্ত ৮২, দেশেও বড় লাফ

শনিবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপ প্রজাতি। 

সন্দীপ সরকার, কলকাতা : ২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপ প্রজাতি। 

এ রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ২৮৭। ১ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন। গত ২৬ মে, দেশের করোনা সংক্রমিতের শেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেইসময়ে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২। ছয় দিন পর সেই সংখ্যাই বেড়ে হল ২৭৫। ইতিমধ্যে কোভিড-১৯ এর জন্য RTPCR টেস্ট করা সমস্ত বেসরকারি ল্যাবগুলোকে, গত ২ সপ্তাহের সমস্ত কোভিড আক্রান্তদের RNA-এর নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। নমুনা থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, কলকাতার সকুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ভাইরোলজি ইউনিটে সমস্ত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসক সরকার মনে করছেন, এই যে করোনার বাড়বাড়ন্ত আবার, তার পিছনে রয়েছে ভাইরাসের কোন প্রজাতি, তা জানা দরকার। সতর্ক হওয়াও দরকার। অনেকেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। যদিও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আতঙ্কে না ভুগে সতর্ক থাকারই পরমর্শ দিচ্ছে এ রাজ্যের চিকিৎসক মহল।  যদিও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে স্বাস্থ্য দফতর। 

ABP News এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের প্রায় ৭৩% মানুষ অন্তত একবার বুস্টার শট নিয়েছেন। কিন্তু মাত্র ১৮% মানুষ নতুন আপডেটেড বুস্টারটি নিয়েছেন। এটি কিন্তু বিশেষভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য তৈরি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে বয়স্ক এবং যাঁরা কোমর্বিড, তাঁদের  এই আপডেটেড বুস্টার গ্রহণ করা উচিত। 

এইমস এর পূর্বতন ডিরেক্টর  ডঃ রণদীপ গুলেরিয়া জানাচ্ছেন,  যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যারা এখনও প্রথম বা দ্বিতীয় টিকা গ্রহণ করেনি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা দেওয়া উচিত। বর্তমানে সাধারণ জনগণকে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। কিন্তু যারা বেশি ঝুঁকিতে আছে, যেমন বয়স্ক ব্যক্তি এবং যাদের আগে থেকেই কোনও রোগ আছে, তাদের জন্য বুস্টার ডোজ উপকারী হতে পারে। ৬০ বছরের বেশি বয়সী এবং গুরুতর রোগে ভুগছেন যারা, এমন ব্যক্তিদের অবশ্যই বুস্টার ডোজ নেওয়া উচিত, যদি তারা এখনও এটি না নিয়ে থাকেন।

 

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget