এক্সপ্লোর

Coronavirus: বাংলায় রোগের জোড়া ফলা, বাড়ছে করোনা, মৃত্যু ডেঙ্গিতে

Covid-Dengue Cases: গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। উল্টোদিকে, বর্ষার শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও রাজীব চৌধুরী, কলকাতা: বাংলায় (West Bengal) বাড়ছে করোনা (Coronavirus)। ভয় ধরাচ্ছে ডেঙ্গিও (Dengue)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) হস্টেলে আক্রান্ত ৪ পড়ুয়া। আর আহমেদ ডেন্টাল কলেজের কয়েকজন চিকিৎসক-অধ্যাপকও সংক্রমণের কবলে। অন্যদিকে, চলতি বছরে মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গিতে প্রথম মৃত্যু হয়েছে এক ব্যক্তির।   

কী পরিস্থিতি রাজ্যের? 

বাংলায় রোগের জোড়া ফলা। একদিকে, করোনা হু হু করে বাড়ছে। উল্টোদিকে, বর্ষার শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। চলতি বছরে মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গিতে প্রথম মৃত্যু পর্যন্ত ঘটেছে। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেসামাল হয়েছিল স্বাস্থ্য পরিষেবা। 

২ বছর পরে ফের সেই আতঙ্ক ফিরিয়ে, করোনা থাবা বসিয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেল ও আর আহমেদ ডেন্টাল কলেজে। সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে ৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। তাঁদের ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। সূত্রের খবর, কলকাতা মেডিক্যালের আরও কয়েকজন পড়ুয়ার করোনার উপসর্গ আছে। তাঁদের হস্টেলেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর আহমেদ ডেন্টাল কলেজেও বেশ কয়েকজন অধ্যাপক-চিকিৎসক করোনায় আক্রান্ত বলে সূত্রের খবর।

রাজ্যের করোনা পরিসংখ্যান

গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫, বৃহস্পতিবার সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে হয় ৭৪৫। আর শুক্রবার দৈনিক সংক্রমণ সাড়ে ছ’শোর ওপরে। শুক্রবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫৭ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক শূন্য চার শতাংশ মৃত্যু হয়েছে ২ জনের।

আরও পড়ুন, ছবিতে সবচেয়ে লম্বা সেনা কোন জন? সঠিক উত্তর দিতে পারবেন?


করোনা যে কী হারে বাড়ছে, তা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানেই স্পষ্ট। মে মাসে বাংলায় মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৪৫ জন। সেখানে ২৪ জুনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭৭৯ জন। অথচ মাস শেষ হতে আরও ৬ দিন বাকি। 

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দৈনিক সংক্রমণের নিরিখে, সবার প্রথমে আছে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা, ও দক্ষিণ ২৪ পরগনা। করোনা যেভাবে উত্তরোত্তর বাড়ছে, তাতে অনেকেরই প্রশ্ন, সংক্রমণ বৃদ্ধির এই হারই কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে?

সূত্রের খবর, এই পরিস্থিতিতে করোনার নতুন কোনও প্রজাতি হানা দিয়েছে কি না, তার হদিশ পেতে, রাজ্যের সমস্ত প্যাথলিক্যাল ল্যাবরেটরিকে সমস্ত কোভিড পজিটিভ নমুনার ‘CT VALUE’-র দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় উল্লেখ, কারও কোভিড পজিটিভ নমুনার ‘CT VALUE’ ৩০ বা ৩০-এর কম হলে, সেই নমুনা অবশ্যই পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেন, "কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে না, সেই স্ট্রেন মিউটেট হয়ে ভয়াবহ চেহারা নিতে পারে, আগের চেয়েও খারাপ হতে পারে, সেই আশঙ্কাও আছে।" 

করোনার আতঙ্কের মধ্যেই ধেয়ে এসেছে ডেঙ্গি। চলতি বছরে মুর্শিদাবাদ জেলায় প্রথম ডেঙ্গিতে মৃত্যু হয়েছে লালগোলার বাসিন্দা এক ব্যক্তির। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। চলতি বছরে ডেঙ্গিতে জেলায় প্রথম মৃত্যুর পরে এদিন তা নিয়ে বৈঠকে বসে জেলা স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 
 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget