এক্সপ্লোর

Supreme Court: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, পরবর্তী দিন কবে?

DA Case: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানি।

কলকাতা:  সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার শুনানি। সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আইটেম নম্বর ৪ ছিল পশ্চিমবঙ্গের DA মামলা। সেই মতো আদালতের কার্যক্রমও শুরু হয়। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, আজ যে 'কম্বিনেশনে' আদালত বসেছে, তাতে DA মামলার শুনানি হতে পারে না। (Supreme Court)

এতদিন আদালতে DA মামলার শুনানি করছিল যে বেঞ্চে, আজ সেই বেঞ্চে কিছু রদবদল হয়। বিচারপতি কারোলের সঙ্গে আজ আদালতে বিচারপতি গোপাল সুব্রহ্মণ্যম ছিলেন না। পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা। এতে বিচারপতি কারোল জানান, আজ DA মামলার শুনানি করবেন না তাঁরা। আগামী কোনও সোম বা শুক্রবার শুনানি হবে। একেবারে প্রথমেই মামলার শুনানি রাখবেন তাঁরা। এতে সিব্বল জানান, ১০ তারিখের পর কোন একটা তারিখে শুনানি হলে ভাল হয়। (DA Case)

কিন্তু অনলাইন মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও আগে শুনানি চাইছিলেন। তিনি জানান, অনেকটা শুনানি হয়ে গিয়েছে। রাজ্যের বিষয়গুলির শুনানি বাকি রয়েছে। এতে কাছাকাছি কোনও তারিখে শুনানি হোক। এতে বিচারপতি সঞ্জয় কারোল জানান, ৮ তারিখ বিচারপতি সুব্রহ্মণ্য়মকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোনও সোম বা শুক্রেই শুনানি হবে। একেবারে প্রথমেই শুনানি হবে DA মামলার। সিব্বল দুপুর ২টো নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান। আপাতত যা তথ্য মিলছে, সেই অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে শুনানি হতে পারে।

এর আগে DA মামলার শুনানিতে যে বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল, তা হল, DA আদৌ মৌলিক অধিকার কি না। রাজ্য সরকারের আইনজীবীরা জানান, মূল্যবৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে DA দিতে হবে বলে কোথাও লেখা নেই। সেই নিয়ে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না। কারণ DA তাঁদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। দেশের ১৩টি রাজ্যে যে কেন্দ্রীয় হারে DA দেওয়া হয় না, সেই কথাও আদালতে তুলে ধরেন রাজ্য সরকারের আইনজীবীরা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার কোনও টাকাই যে কেন্দ্র দেয়নি, রাজ্যের আর্থিক অবস্থা যে তেমন নয়, সেকথাও তুলে ধরা হয়।

বিচারপতি কারোলও এ নিয়ে প্রশ্ন তোলেন। দু'পক্ষের আইনজীবীরাও কার্যত একমত হন এব্যাপারে। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, "ওটা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল মাত্র। নির্দেশের মূল বিষয় সেটা ছিল না। আমাদের মতে, এটি একটি বলবৎযোগ্য অধিকার, যেটা দিতে বাধ্য রাজ্য সরকার।" এতে বিচারপতি কারোল বলেন, "তার মানে আপনারা দু'পক্ষই বলছেন, এটা মৌলিক অধিকার নয়?" সরকারি আইনজীবীরাও তাতে সম্মতি জানান। রাজ্য সরকারের কর্মীদের কিছু টাকা দেওয়া যায় কি না, তার জন্যও আদালত সওয়াল করে। রাজ্য ঋণ নিতে পারে কি না, উঠে আসে সেই প্রশ্নও। কিন্তু ঋণ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভাবেই যে রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে, আদালেত সেকথা তুলে ধরা হয় বলে জানান আইনজীবী ফিরদৌস শামিম।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget