এক্সপ্লোর

Dengue Situation: আবহাওয়ার খামখেয়ালিপনার দোসর অপরিকল্পিত নগরায়ন, ডেঙ্গির উপসর্গ দেখলেই সতর্ক হোন, পরামর্শ চিকিৎসকদের

West Bengal Dengue Situation: ডেঙ্গির এই বাড়বাড়ন্তের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনার পাশাপাশি, অপরিকল্পিত নগরায়নকেও দায়ী করছেন চিকিৎসকদের একাংশ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনা, সঙ্গে অপরিকল্পিত নগরায়ন (Urbanisation)। এই কারণে বছরের শেষেও ডেঙ্গির (Dengue Situation) দাপট কমছে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই সঙ্গে তাঁদের পরামর্শ, জ্বর হলেই চিকিৎসকের কাছে যান।

বছর শেষ হতে চললেও, কমছে না ডেঙ্গির দাপট

ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবরের শেষ। বর্ষার বিদায় এবং শীত আসার সময়। কিন্তু, কমার বদলে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ!! যা দেখে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। 

ডেঙ্গির এই বাড়বাড়ন্তের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনার পাশাপাশি, অপরিকল্পিত নগরায়নকেও দায়ী করছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "আনপ্ল্যান্ড আরবানাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং, জোড়া চাপে ডেঙ্গির এই পরিস্থিতি। গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য বৃষ্টি হচ্ছে।"

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, রাজ্য জুড়েই অবনতি হচ্ছে ডেঙ্গি পরিস্থিতির। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সাপ্তাহিক আক্রান্ত ও সংক্রমণ বৃদ্ধির নিরিখে সব থেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার।সেখানে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। 

দ্বিতীয়স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। তৃতীয় স্থানে হুগলি। সেখানে একসপ্তাহে আক্রান্ত ৬৭৬।  কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন।

আরও পড়ুন: TET Agitation: পুলিশ দিয়ে তুলে দেওয়ায় নয়, আলোচনাতেই সম্ভব সমাধান, মুখ খুললেন শীর্ষেন্দুও

পুর এলাকার নিরিখে আবার কলকাতার পরই রয়েছে ব্যারাকপুর পুরসভা। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৪৮। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া পুরসভা। যেখানে এক সপ্তাহে ২৭৫জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

আশঙ্কার বিষয় হল, এই সংখ্যা আরও বাড়তে পারে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "ডেঙ্গি বাড়তে থাকবে, এরকম চলবে, যথেষ্ট চিন্তার বিষয়। সাধারণ এই সময় কমে আসত, কিন্তু হচ্ছে না এখন। এটা হবেও না। বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষ যা করছে...মৃত্যু যখন বাড়ছে, সেটা খেয়াল রাখতে হবে।"

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর, গায়ে র‍্যাশ, মাথা ব্যাথা, চোখের চারপাশে ব্যথা, গাঁটে ব্যথা, বমি বমি ভাব, খিদে না পাওয়ার মতো সমস্যা দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে।

উপসর্গ দেখলেই চিকিৎসক দেখানোর পরামর্শ

নাইসেড সূত্রে খবর, এবার ডেং থ্রি প্রজাতির প্রকোপ বেশি। সেই কারণেই উপসর্গ ও শারীরিক অবনতির গতিপ্রকৃতি নিশ্চিতভাবে বুঝে উঠতে সমস্যা হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসক অজয় সরকার বলেন, "এ বছর ডেঙ্গি যা হচ্ছে, ২০-৫০ এর মর্ধবর্তীরা হঠাৎ করে মারা যাচ্ছে। এটা হওয়ার কারণ, ডেঙ্গি প্রজাতি অন্যরকম, প্রকোপ আলাদা হচ্ছে, যাদের দ্বিতীয়বার ডেঙ্গি হচ্ছে...আচমকা অসুস্থ হয়ে মাল্টি অর্গান ফেলিওয়ের।" শীতেও কি রেহাই দেবে না ডেঙ্গি? এটাই এখন সবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget