এক্সপ্লোর

Dengue Situation: ফের জোড়া মৃত্যু রাজ্যে, ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত ১০৯১ জন

WB Dengue Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৯১ জন।

কলকাতা: ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে একদিনে জোড়া মৃত্যু (Dengue Situation)। দুই ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়ে জোড়া মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ফাতিমা বিবির। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের আনন্দ নস্করের। তাঁদের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে (WB Dengue Cases)। 

দীপাবলির আগে ভয় ধরাচ্ছে জেঙ্গি সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৯১ জন। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যও। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও, সংক্রমণ বেড়েই চলেছে। তাতে উদ্বেগ ধরা পড়ছে সর্বত্র। একের পর এক মৃত্য়ুও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গত কয়েক দিন ধরে সরকারি ও বেসরকারি হাসপাতালে নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার ওপর এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেঙ্গির উপসর্গে পরিবর্তন। উদ্বিগ্ন চিকিত্‍সকরাও। সেই আবহে একদিন আগেই ডেঙ্গি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশন দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন: 2011 AMRI Hospital Fire: হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু রোগীর, তার পর একদশকের আইনি লড়াই পরিবারের, AMRI-কে ক্ষতিপূরণ দিতে নির্দেশ

এই মুহূর্তে ডেঙ্গির চিকিত্‍সা চলছে রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতালে। হাসপাতালের পরিসংখ্যান বলছে,  এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি শয্যা রয়েছে। তার মধ্যে ৮৫টিতে রোগী ভর্তি। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি শয্যা। 
চিকিত্‍সাধীন ৩৩ জন ডেঙ্গি আক্রান্ত।   বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি শয্যা।   ৩২ জন ভর্তি রয়েছেন। 

বেসরকারি হাসপাতালগুলির মধ্যে AMRI হাসপাতালে ভর্তি ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত। CMRI-তে ভর্তি ৪৫ জন।    ৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি উডল্যান্ডসে।  পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪০ জন।  বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়। 

নিত্য রোগীর সংখ্যা ১০০০-এর উপরেই রয়েছে

এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির উপসর্গের পরিবর্তনও। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ইদানিং বহু ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট বাড়তে শুরু করার পর, হঠাৎ করে আবার প্লেটলেট কমতে শুরু করছে। এমনটা আগে বিশেষ দেখা যায়নি। তাই দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর মতোই, দীপাবলির আগেও ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন শহরবাসী। 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget