এক্সপ্লোর

Dengue Situation: ছ’বছরের সব রেকর্ড পার, ডেঙ্গি সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ

Kolkata News: ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯-কেও ছাপিয়ে গেল ২০২২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরের মধ্যে চলতি বছরে সংক্রমণ সর্বাধিক। 

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে বিগত ছ'বছরের সব রেকর্ড ছাপিয়ে গেল চলতি বছরে ডেঙ্গি সংক্রমণ (Dengue Situation)। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ বছর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ। এক সপ্তাহে ১২০০-র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। উদ্বেগজনক কলকাতার পরিস্থিতিও (Kolkata Dengue Situation)। 

ছ'বছরের সব রেকর্ড ছাপিয়ে গেল রাজ্যের ডেঙ্গি সংক্রমণ

ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯-কেও ছাপিয়ে গেল ২০২২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরের মধ্যে চলতি বছরে সংক্রমণ সর্বাধিক। 
উৎসবের মরশুমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গি। রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গা থেকে আসছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯-এ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৭৪৩ জন। এ বছর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ হয়েছে গত সপ্তাহে। বৃহস্পতিবার পর্যন্ত, এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৩ জন। 

এই উত্তর ২৪ পরগনাতেই চলতি বছরে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯০১। হাওড়ায় এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। চলতি বছরে হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যাটা ৩ হাজার ৮৬৬। কলকাতায় গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬০৬, চলতি বছরে মোট আক্রান্ত ৩ হাজার ৪০৬। হুগলিতে এক সপ্তাহে আক্রান্ত ৫০৮ জন এবং মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। 

আরও পড়ুন: Park Circus: লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা, আহত মহিলা ও দুই শিশু, অবরোধে চূড়ান্ত দুর্ভোগ পার্ক সার্কাস স্টেশনে

চিকিৎসক জয়দেব রায় বলেন, "পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না। জল জমতে না দেওয়া বলে যাবে না।" সূত্রের খবর, ইতিমধ্যেই ১০টি জেলার ১২টি ব্লককে স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করা হয়েছে। সংক্রমণ বাড়ায় সতর্ক করা হয়েছে ৯টি জেলার ১২টি পুরসভাকেও। 

সেই তালিকায় রয়েছে, কলকাতা, ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ি, বালি, দক্ষিণ দমদম, বহরমপুর, কালিম্পং, কামারহাটি, বাঁকুড়া, উত্তরপাড়া-পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বলছে, খোদ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানই। ২০১৭ সালে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৬৮৬ জন।  ২০১৮ সালে সংখ্যাটা ছিল ১৪ হাজার ৬৪৭।  ২০১৯ সালে ৩১ হাজার ৭৪৩। 

ডেঙ্গি পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ

এর পর করোনা আবহে গত দু’বছর অনেকটাই কম ছিল ডেঙ্গি সংক্রমণের গ্রাফ। ২০২০ সালে আক্রান্ত হন ২ হাজার ১৮ জন। ২০২১ সালে সংখ্যাটা ছিল ২ হাজার ১৭৬। চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, "প্রচুর ডেঙ্গি আসছে, হাসপাতালে ভর্তি নেওয়া যাচ্ছে না। ডেঙ্গিতে যদি বাচ্চা মারা যায় তার চেয়ে খারাপ আর কিছু হয় না।" সবমিলিয়ে, পরিস্থিতি যে উদ্বেগজনক মানছেন সকলেই। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget