এক্সপ্লোর

Dengue Update: পুজো কাটতেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সুরক্ষিত থাকতে কী করতে হবে ? জানালেন চিকিৎসক

Doctor On Dengue Precautions: পুজো মিটতেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ? তখন কী করা উচিত জানালেন চিকিৎসক

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম হলেও, এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি। সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে মুর্শিদাবাদে। তালিকার ৭ নম্বরে রয়েছে কলকাতা। 

পুজো মিটতেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৩। সবথেকে বেশি সংক্রমণ মুর্শিদাবাদে। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। অক্টোবর মাস পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৩ জন। সংক্রমণের নিরিখে তিন নম্বরে মালদা। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০৪। অক্টোবর পর্যন্ত তালিকায় সাত নম্বরে থাকা কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৩১।

আক্রান্তর সংখ্যা অনুযায়ী কোথায় দাঁড়িয়ে কোন জেলা ?

জেলা আক্রান্তের সংখ্যা
মুর্শিদাবাদ ৪ হাজার ৩২১
উত্তর ২৪ পরগনা ১ হাজার ৯৬৩
মালদা ১ হাজার ৯০৪
কলকাতা ৮৩১

গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম হলেও, এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি। বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত শনিবার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত ৭০ বছরের এক মহিলার মৃত্যু হয়।গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত ১১ বছরের এক বালকের মৃত্যু হয় বাগুইআটিতে। 

কোন কোন এলাকায় মৃত্যু ?

 ডেঙ্গি আক্রান্তের মৃত্যু বয়স
রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা  ৭০ বছরের এক মহিলার মৃত্যু
বাগুইআটি ১১ বছরের এক বালকের মৃত্যু

কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে, উপসর্গ কী ?

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন ঘোষ বলেন, 'এখন জ্বর যেগুলি আসছে, আমাদের প্রথমে ডেঙ্গি আছে কিনা, দেখে নিতে হবে। অন্যান্য বছরের তুলনায় কম হলেও,  হচ্ছে কিছুটা। সতর্কবার্তা এটাই, জ্বর হলে কিন্তু রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখতে হবে। ডেঙ্গি এবং ম্যালেরিয়াটা রুটিন পরীক্ষা অনুযায়ী করতে হবে।'

আরও পড়ুন, RG করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে কেন 'চমকে' উঠেছিলেন শোভনদেব ? জানালেন শাসক নেতা

কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ? তখন কী করা উচিত

চিকিৎসক বলেন, কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ?এর বিপদজ্জনক উপসর্গগুলি জানা উচিত। ঘটনাটা কী হয়, ডেঙ্গিতে ? শিরার মধ্যে থেকে জল বাইরে চলে আসে। তাই আমাদের প্রচুর পরিমাণে জল ও ORS খেতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget