এক্সপ্লোর

Dengue Update: অব্যাহত আতঙ্ক, ডেঙ্গির 'বলি' আরও ১

Beleghata ID Hospital: গত ১২ নভেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল। এরপর গতকাল রাত ৯টার পরে তাঁর মৃত্যু হয়

সন্দীপ সরকার, কলকাতা : ডেঙ্গি-আতঙ্কের যেন শেষ নেই ! বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হল। ডেঙ্গি শক সিনড্রোম আক্রান্ত হয়ে ৫৪ বছরের ভরত দাসের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায় ।

গত ১২ নভেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল। এরপর গতকাল রাত ৯টার পরে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে বেসরকারিভাবে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৭১।

আগেই ভেঙে গেছে, গত পাঁচ বছরের ডেঙ্গি সংক্রমণের রেকর্ড। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবছর ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ ! সংক্রমণ গ্রাফের সেই ঊর্ধ্বগতি এখনও অব্যাহত। ডেঙ্গিতে (Dengue) লাগাম পরার কোনও লক্ষণই নেই। ভয়াবহ ছবি বাংলায় । সম্প্রতি জানা যায়, দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে। 

বর্ষামঙ্গল শেষে, ফুরিয়েছে শরতও। হেমন্তের দুয়ারে কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যজুড়ে শীতের আমেজ। কিন্তু এখনও দাপট কমেনি ডেঙ্গির ! মশার উপদ্রব কমছে কই। এখনও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। 

স্বাস্থ্য়-বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, উৎসবের মরশুমে হয়তো কিছুটা হলেও ডেঙ্গি-সংক্রমণে রাশ পড়ানো গিয়েছে। কিন্তু সেই আশা যে ভুল, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মহালয়া থেকে দশমী পর্যন্ত ডেক্রি আক্রান্তের পরিসংখ্যানে। এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাই বিভিন্ন পুরসভাগুলিকে আরও একবার সতর্ক করছেন যে কোনও ভাবেই মশা দমনের কাজে ঢিলেমি দেওয়া যাবে না। এখন আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে বৃষ্টি হয়নি ঠিকই। ফলে নতুন করে হয়তো জলও জমবে না। তবে আগেই জমা-জলে যে সব মশার জন্ম হয়েছে, সেই মশার উৎসস্থলগুলিকে ধ্বংস করতে হবে।

এই পরিস্থিতিতে আগামী বছর ডেঙ্গির বাড়বাড়ন্ত ঠেকাতে এখন থেকেই আধা শহরাঞ্চলে জল ও জঞ্জাল নিষ্কাশনে ব্য়বস্থা নিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। প্রত্য়েক মাসে কাজের পর্যালোচনা করা হবে। শহর এবং গ্রামাঞ্চলেও জল ও আবর্জনা নিষ্কাশনে নজর দেওয়া হবে।

এর আগে আলোর উৎসবের দিনেও রাজ্যে মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। ডেঙ্গি আক্রান্ত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন  বীরভূমের লাভপুরের বাসিন্দা সাক্ষীগোপাল ধীবর। পরিবার সূত্রে খবর, জ্বর নিয়ে বেশ কয়েকদিন বাড়িতেই ছিলেন তিনি। রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়তে, পয়লা নভেম্বর বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। ১২ তারিখ ভোরে হাসপাতালে মৃত্যু হয় লাভপুরের বাসিন্দার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget