এক্সপ্লোর

Durga Puja 2022: ৩০ সেপ্টেম্বর-১০ অক্টোবর পুজোর ছুটি রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Said Holidays: দুর্গাপুজো উপলক্ষ্যে এ বছর সরকারি কর্মীদের ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি কর্মীদের। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সোমবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে এ বছর সরকারি কর্মীদের ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি কর্মীদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সোমবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোতেও ছুটির ঘোষণা করে দিলেন তিনি। জানালেন, এ জন্য আগামী ২৪-২৫ অক্টোবর ছুটি থাকবে। আর ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি থাকার কথা ২৭ অক্টোবর। 

ছুটি নিয়ে...
মুখ্যমন্ত্রীর কথায়,'মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হয়ে যাবে, আর ১ সেপ্টেম্বর থেকে ঘর গোছানোর পালা।' ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য যাতে সরকারি কর্মীদের কোনও অসুবিধায় না পড়তে হয় সে জন্য তিনি জানিয়েছেন, সে দিন বেলা ১টার মধ্যে ছুটি হয়ে যাবে সরকারি অফিস। এর পরই আসে ছুটির ঘোষণা। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য সরকারের অফিস, জানান মুখ্যমন্ত্রী। পরে জানানো হয়, কালীপুজো উপলক্ষ্যে ২৪-২৫ অক্টোবর ছুটি থাকবে, ভাইফোঁটার জন্য ছুটি ২৭ অক্টোবর। আর ৩০ ও ৩১ অক্টোবর ছটপুজোর ছুটি থাকছে, জানান মুখ্যমন্ত্রী।

বাড়ল অনুদান...
কেন্দ্র অর্থ দিচ্ছে না। বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ বাড়ালেন তিনি। ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে সোমবারের বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' তা সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা উৎসব যাতে কোনও ভাবে ধাক্কা না খায়, সে জন্য একাধিক ব্যবস্থার কথা বলেন তিনি। কী সেগুলি? মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করে সে ব্যাপারে কথা বলবেন। সঙ্গে মনে করান, বিজ্ঞাপন বাবদে কোনও কর দিতে হয় না। উদ্যোক্তাদের সুবিধার জন্যও অনলাইনে আবেদনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এর পরই সরকারি অনুদানের প্রসঙ্গে বলেন, 'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' উদ্যোক্তাদের কাছে মমতার আর্জি, বিদেশি অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, কেউ অসুস্থ হলে যাতে সহজে হাসপাতালে ভর্তি করা যেতে পারে, আগুন লাগলে বা কোথাও কোনও এলাকায় অসুবিধা হলে যাতে দ্রুত প্রশাসনের কাছে খবর যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন:'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget