এক্সপ্লোর

West Bengal Flood Worry : পুজোর মুখে বাংলায় বন্যার আশঙ্কা, জল ছাড়তে শুরু করেছে DVC ও দুর্গাপুর ব্যারাজ, ৭ জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা নবান্নের

West Bengal News : DVC-র তরফে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে, বলেই জানা যাচ্ছে। সেই জল দুর্গাপুর ব্য়ারাজে এসে পৌঁছনোর পর, এখান থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হবে।

সুমন ঘড়াই ও মনোজ বন্দ্যোপাধ্যায়, হাওড়া ও দুর্গাপুর : পুজোর মুখে বঙ্গে প্লাবনের শঙ্কা (Flood Situation Tension) ! একদিকে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গোটা রাজ্যেই যার জেরে হয়ে চলেছে ক্রমাগত বৃষ্টি (RainFall)। আর তার মাঝেই ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই দুইয়ের জেরে বন্যার আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। যে পরিস্থিতিতে তড়িঘড়ি নবান্নে (Nabnna) মুখ্যসচিবের নেতৃত্বে হল উচ্চপর্যায়ের বৈঠক। গাঙ্গেয় বঙ্গের ৭ জেলা প্রশাসনের জন্য জারি করা হল সতর্কবার্তাও।

এমনিতেই নিম্নচাপের (Depression) টানা বৃষ্টিতে জলে ভাসছে রাজ্যের একাধিক জেলা। এর মধ্যেই জল ছাড়তে শুরু করেছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। DVC-র তরফে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে, বলেই জানা যাচ্ছে। সেই জল দুর্গাপুর ব্য়ারাজে (Durgapur Barrage) এসে পৌঁছনোর পর, এখান থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হবে। সেচ দফতর সূত্রে খবর, রাত পর্যন্ত জল ছাড়ার পরিমাণ বেড়ে হতে পারে ১ লক্ষ ২০ হাজার কিউসেক। এর জন্য দামোদর অববাহিকার তিন জেলা পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিকে সতর্ক করা হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়লে তিন জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আর পুজোর মুখে বাংলায় (West Bengal) বন্যার আশঙ্কা তৈরি হতেই পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব (Chief Secretary)। বৈঠকে হাজির ছিলেন বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই ৭ জেলার জেলাশাসকরা। মুখ্যসচিবের নেতৃত্বে বন্যা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন DVC-র প্রতিনিধিও। রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ৭ টি জেলার প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।  

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর মধ্যেই উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। জোড়া ফলায় পুজোর মুখে বাংলায় দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলে ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে বাংলায় হাওয়া বদলের সম্ভাবনা। 

আরও পড়ুন- পুজোর আগে লাগাতার দুর্যোগ, বৃহস্পতিবার অবধি কোন কোন জেলায় জেলায় তুমুল বৃষ্টি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget