এক্সপ্লোর

West Bengal Free Tablet Scheme 2024 : ট্যাবের টাকা কেউ পেল ২ বার, কারও হাত শূন্য ! এই ট্যাব কেলেঙ্কারির নাটের গুরু? পরপর গ্রেফতার

রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নয়ছয়ে মালদার এই সাইবার ক্যাফে মালিকের যোগ রয়েছে বলে পুলিশের দাবি।

কলকাতা : কোথায় গেল ট্যাবের টাকা ? কারও অ্যাকাউন্টে টাকা জমা পড়ল ২ বার। কেউ আবার পেলেনই না। ট্যাব এর টাকা নিয়ে বাংলা জুড়ে হইচই। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের  ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার।  কিন্তু গত কয়েকদিন ধরে, সেই টাকা নিয়েও, সামনে আসছে একের পর এক অভিযোগ । বিভিন্ন জেলা থেকে এত অভিযোগ জমা পড়েছে যে, সোমবার তড়িঘড়ি বৈঠকে বসে পড়েন মুখ্যসচিব। সঙ্গে যোগ দেন মালদা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর , এই পাঁচ জেলার DM, SP-রা। তারপরই জেলা জেলা থেকে শুরু ধরপাকড়। পুলিশের জালে ট্যাব চুরির অভিযুক্তরা। 

ট্যাব কেলেঙ্কারির অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতের নাম হাসান শেখ। বৈষ্ণবনগরে একটি ফোটোকপির দোকান ও সাইবার ক্যাফে রয়েছে হাসানের। রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নয়ছয়ে মালদার এই সাইবার ক্যাফে মালিকের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে বড় কোনও চক্র, খতিয়ে দেখা হচ্ছে। 

এছাড়া  ট্যাব কেলেঙ্কারির অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে ২ জন চোপড়া এবং একজন ইসলামপুরের বাসিন্দা। ধৃত ৩ জনকে মঙ্গলবারই পূর্ব মেদিনীপুর জেলায় নিয়ে আসা হবে। এই জেলার ৬৫ জন পড়ুয়ার রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ ওঠে। পূর্ব মেদিনীপুরের চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR দায়ের হয়। তদন্তে নেমে এবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।  

এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমান জেলায় টাকা না পাওয়া ৮৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগ ওঠে, পূর্ব বর্ধমান জেলায় ২৭টি স্কুলের ৮৫ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে      

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget