এক্সপ্লোর

Caste Certificate : কাঠগড়ায় SC ও ST সার্টিফিকেট ! শংসাপত্র যাচাই নিয়ে বড় ঘোষণা সরকারের

Caste Certificate Verification : ২০২১ থেকে দেওয়া SC, ST সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ। জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে নির্দেশ সরকারের।

কলকাতা : ফের কাঠগড়ায় জাতিগত শংসাপত্র। ২০২১ থেকে দেওয়া SC, ST সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ। জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে নির্দেশ সরকারের। জেলা শাসকদের নির্দেশ দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। ২০১১ থেকে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় ১ কোটি সার্টিফিকেট বিলি করা হয়েছে। তফসিলি উপজাতি হিসেবে ২১ লক্ষ এবং OBC-দের ৪৮ লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এই শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তাই ২০১১ থেকে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যদি কেউ বেআইনি কিংবা ভুলভাবে সার্টিফিকেট পেয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।                 

মন্ত্রী পদে শপথ নেওয়ার পর বেআইনি জাতিগত শংসাপত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষুদিরাম টুডু। তিনি বলেছেন, 'মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাব। আর তদন্ত করে যেসব অফিসার এর মধ্যে জড়িত ও দোষী সাব্যস্ত হবেন, যাঁরা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছেন, তাঁদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'                         

আরও পড়ুন - 'ভুয়ো SC-ST সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে...', ক্ষুদিরাম টুডুর হুঁশিয়ারি

অন্যদিকে মন্ত্রিসভা গঠনের পর নবান্ন সভাঘরে রাজ্যের শীর্ষ আমলা ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে কয়েকটি বিষয় তিনি উল্লেখও করেছিলেন। তার মধ্যে অন্যতম, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, পূর্বের সরকারের আমলে, অর্থাৎ গত ১৫ বছরে প্রশাসনিক স্তরে যে সব দুর্নীতি হয়েছে, তার সঠিক বিচার হবেই। বিশেষ করে এসসি (SC), এসটি (ST) ও ওবিসি (OBC) সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির খবর আছে, এই বিষয়টি নিয়ে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে সচিবদের বলেছিলেন, ''SIR -এর সময় যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র ইস্যু করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। জাতিগত শংসাপত্র এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট নিয়ে যাঁরা জালিয়াতি করেছেন, যে সব অফিসাররা এর মধ্যে জড়িত, তাঁদের সবার ফাইল আমার কাছে আছে।'' 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget