এক্সপ্লোর

West Bengal Government : বাম জমানা হোক বা তৃণমূল আমল, শিল্প এবং শিল্পী বারবার শাসকের কোপে

District News : প্রশ্ন উঠছে, এই ধারা থামবে কবে? শিল্পের ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপের এই প্রবণতায় দাঁড়ি পড়বে কবে ? 

কলকাতা : শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের (DA Protest) মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল ? ডিএ বঞ্চনার প্রতিবাদে শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করার পরেই নদিয়ার চাকদার নাট্য়জনের বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ। আর যারপরই ফের একবার সামনে উঠে আসছে, শিল্প ও শিল্পীর বারবার শাসকের রোষে পরার ধারা। বাম আমল হোক বা তৃণমূল জমানা, রাজ্যের ছবিটা একইরকম।

সোভিয়েত চলচ্চিত্র সম্পর্কে তাঁর লেখায় সত্যজিৎ রায় বলেছিলেন, সরকার যেখানে শিল্পের সংজ্ঞা নির্দেশ করে দেবেন, সেখানে শিল্পীর স্বাধীনতা এই নির্দিষ্ট পরিধির মধ্যেই আবদ্ধ। সেই তাঁর রাজ্য়েই বারবার শাসকের কোপে পড়েছে শিল্প এবং শিল্পী। বাম জমানা থেকে তৃণমূল আমল। সেই ধারা চলেছে সমানে। বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhhadeb Bhattacharya) আমলে চাপের মুখে বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শো।

২০১১ সালের মার্চে হুগলির বাঁশবেড়িয়ায় ‘পশু খামার’ নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে প্রেস বিবৃতি দিয়ে সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ মহাকরণ থেকে প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে একটি নাটক বন্ধ করা হয়েছে ৷ হুগলিতে ওই নাটকের প্রদর্শন বন্ধ করা অনুচিত হয়েছে বলে আমি মনে করি ৷

২০১২ সালের অক্টোবরে উত্তর ২৪ পরগনার বরানগরে, সিপিএমের (CPM) সভায় যোগ দেওয়ায়, মাছ বিক্রেতাদের বাজারে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিরুদ্ধে। তারই প্রতিবাদে করে হুমকির মুখে পড়তে হয়েছিল নাট্যকার বিমল চক্রবর্তীকে। ঘটনাচক্রে সেই সময়ই সরকারি কর্মী বিমল চক্রবর্তীকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। এই ঘটনার নিন্দায় পথে নামেন বিদ্বজ্জনেরা। 

২০১২ সালে কলকাতা পুরসভা পরিচালিত স্টার থিয়েটারে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের ওপর তৈরি ছবি ‘তিন কন্যা’র প্রদর্শন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির ত্রয়োদশ নাট্যমেলা থেকে বাদ পড়েছিল কৌশিক সেনের ‘স্বপ্ন সন্ধানী’ ও সুমন মুখোপাধ্যায়ের ‘তৃতীয় সূত্র’৷ যেখানে উঠেছিল আমরা-ওরার অভিযোগ।

২০২১-এর বিধানসভা ভোটের ঠিক আগে আগে, বিজেপিতে যোগ দেওয়ায় নাটকের দল তাঁকে বহিষ্কার করে বলে অভিযোগ তুলেছিলেন, অভিনেতা কৌশিক কর। ২০২২-এর ডিসেম্বরে, বেলেঘাটায়, জোর করে নাট্যমেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেছিলেন, আমার পরের অভিনয় ১৫ জানুয়ারি, রবীন্দ্র সদন মঞ্চে, এসে মেরে যান। আমি প্রতিবাদ করছি, এটা জেনেই যে এই প্রতিবাদ ব্যর্থ হবে। যাঁর গায়ে হাত উঠেছে, তাঁর গায়ে আবার হাত উঠতে পারে। যিনি হাত তুলেছেন, তিনি তাঁর সাহসে বলীয়ান হয়ে বাংলা মায়ের সুযোগ্য সন্তানের সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব আনন্দযজ্ঞ শুরু হয়েছে। ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। অনেক জলঘোলার পর, অবশেষে জানুয়ারিতে জায়গা বদলে সেই নাট্যমেলা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ৯ এপ্রিল রূপকের মাধ্য়মে হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা তুলে ধরে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সমালোচনায় নাটক মঞ্চস্থ করায় রানাঘাটে নাট্য়কর্মীকে মারধরের অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো নাট্য়ব্য়ক্তিত্বরা তার প্রতিবাদে সরব হন। 

এবার ডিএ আন্দোলনের মঞ্চে দুর্নীতি-বিরোধী নাটক মঞ্চস্থ করায় শাসক-রোষে সরকারি প্রেক্ষাগৃহে চাকদা নাট্যজনের শো বাতিলের অভিযোগ উঠল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত সমালোচনায় তাহলে কাজ হচ্ছে কোথায় ? এই ধারা থামবে কবে? শিল্পের ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপের এই প্রবণতায় দাঁড়ি পড়বে কবে ? 

আরও পড়ুন- DA আন্দোলনের মঞ্চে নাটক করায় শাসকের রোষে? বুকিং বাতিল নাট্যদলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget