এক্সপ্লোর

DA Protest: DA আন্দোলনের মঞ্চে নাটক করায় শাসকের রোষে? বুকিং বাতিল নাট্যদলের

Drama Group Booking Cancel: ডিএ বঞ্চনার প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করে নদিয়ার চাকদার নাট্য়জন।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহিদ মিনারে ডিএ (DA Protest) আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল? নদিয়ার চাকদার নাট্য়জন গতকাল ডিএ আন্দোলনের মঞ্চে নাটক মঞ্চস্থ করে। অভিযোগ, এর পরেই কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে তাদের বুকিং বাতিল করে দেওয়া হয়। 

শাসকের রোষে নাটকের দল?

ডিএ বঞ্চনার প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করে নদিয়ার চাকদার নাট্য়জন। আর তারপরেই বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। গতকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করেছে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। যদিও এবিষয়ে কল্যাণী পুরসভার তরফে জানানো হয়েছে, ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 

বর্ধিত হারে ও বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ছিল তাঁদের আন্দোলনের ২৮০তম দিন। আর এদিনই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হয় একাধিক দুর্নীতির। ঘুষ দিয়ে শিক্ষক হওয়া থেকে শুরু করে টাকার বিনিময়ে বদলি, এমনকি রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে, মিড ডে মিলের চাল চুরির প্রসঙ্গও উঠে এসেছে চাকদা নাট্যজনের এই নাটকে। নাটকের নাম 'জগাখিচুড়ি', পুরোদস্তুর পলিটিক্যাল স্যাটায়ার। তার প্রতিটা অঙ্ক জুড়েই ছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ (Protest Against Corruption)।

গতকাল ডিএ আন্দোলনের দুপুরে এই নাটক মঞ্চস্থ করেছিল নাট্যজন। আর এরপর সন্ধে নাগাদ বুকিং বাতিলের বিষয়টি জানানো হয় তাদের। গতকাল সন্ধেয় কল্যাণী পুরসভার তরফে মেল মারফত নাট্যদলকে জানানো হয়, তারা যে প্রেক্ষাগৃহ বুকিং করেছিল তা বাতিল করে দেওয়া হচ্ছে। কারণ হিসেব ২৩ থেকে ২৬ নভেম্বর সরকারি অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এদিকে ওই নাট্যদল জানিয়েছে, ইতিমধ্যেই তারা টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।  

 

আরও পড়ুন: Ration Scam: তিন বছর আগে রেশন বণ্টন দুর্নীতির পর্দাফাঁস! কেন এগোল না তদন্ত? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget