এক্সপ্লোর

CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় রাজভবনেরই মহিলা কর্মী

Kolkata Raj Bhavan: অভিযোগকারিণী রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। 

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগকারিণী। রাজভবনেই কর্মরত ছিলেন অভিযোগকারিণী। অভিযোগকারিণী রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। আজই রাজভবনে এসে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার আগেই এই অভিযোগ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে। (CV Ananda Bose) তদন্ত শুরু হয়েছে।

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধেবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে কু-ইঙ্গিত করছিলেন এবং আজ সন্ধেয় চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেন ওই মহিলা। এর পর হেয়ার স্ট্রিট থানায় খবর পৌঁছয়। (Kolkata Raj Bhavan)

অভিযোগকারিণী রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবন থেকে অভিযোগকারিণীকে থানায় আনা হয়। লিখিত অভিযোগ দায়েরের পর্ব চলে সেখানে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও থানায় পৌঁছন। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক স্তরেও। এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী আগে কখনও হয়নি পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh: সাংসদ পদ না গেলেও, ফের টিকিট মিলল না, যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের ছেলে এবার BJP প্রার্থী

রাজভবনে কর্মরত ওই মহিলার দাবি, একবার নয়, দু'বার তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁকে বিশ্ববিদ্যালয় অথবা  রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন, এমনও দাবি করেন ওই মহিলা। রাজভবনের পিসরুমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এর আগে, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ কখনও ওঠেনি। স্বভাবতই এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

এ ক্ষেত্রে আইনে কী বিধি রয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রাজ্যপাল বা রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে খবর। নির্বাচনী প্রচারে আজই কলকাতার রাজভবনে রাত্রিযাপনের কথা মোদির, তার আগেই এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে পুলিশি প্রহরা বাড়ছে রাজভবনে। ব্যারিকেড বসানো হয়েছে ফটকের সামনে। এর আগে একাধিক বার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাত বেধেছে রাজ্য সরকারের। এই ঘটনা সেই সংঘাতে আরও ইন্ধন জোগায় কি না, সেই নিয়েও চর্চা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget