এক্সপ্লোর

Bengal Governor CV Ananda Bose : হনুমান জয়ন্তীতে সাধারণের মাঝে রাজ্যপাল, দিলেন পুজো, খেলেন ছাতুর সরবত

Hanuman Jayanti : কলাকার স্ট্রিটে দাঁড়িয়ে খেলেন ছাতুর সরবত। পরে গেলেন বজরঙ্গবলীর মন্দিরে।

ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : হনুমান জয়ন্তীতে ( Hanuman Jayanti ) অশান্তি এড়াতে, কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court )  নির্দেশে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় এভাবেই সকাল থেকে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। আর মঙ্গলবার রিষড়ায় গিয়ে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পর হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে নামলেন রাজ্যপাল (Bengal Governor CV Ananda Bose)। সেদিন রিষড়ায় গিয়ে সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন, শুনেছিলেন তাঁদের আতঙ্কের কথা। আর বৃহস্পতিবারও সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বললেন বাংলার রাজ্যপাল। 

সকালে লেকটাউনের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল, পুজোর পর সম্প্রীতির বার্তা দেন সিভি আনন্দ বোস। এরপর তিনি যান একবালপুরে। এলাকাবাসী, ব্যবসায়ী, শিশুদের অভিভাবকদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন তিনি। খোঁজখবর নেন আইনশৃঙ্খলা পরিস্থিতির।

এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়ে পৌঁছন পোস্তায়। পুলিশ আধিকারিক থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে। কলাকার স্ট্রিটে দাঁড়িয়ে খেলেন ছাতুর সরবত। পরে গেলেন বজরঙ্গবলীর মন্দিরে। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাইরে বেরোন রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে তুললেন ছবি। 

গত মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রিষড়াকাণ্ডে কড়া বার্তা দেন তিনি। বলেন, 'গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। ' এদিন এলাকা পরিদর্শনে গিয়ে, সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একটি পাড়া দিয়ে কনভয় যাওয়ার সময়, মাঝপথেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। কথা বলেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এলাকাবাসীর সঙ্গে। আগামীদিনে ফের এরকম সমস্যার মুখে পড়লে, রাজভবনে যোগাযোগ করারও পরামর্শ দেন রাজ্যপাল।

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সাধারণের মধ্যে নেমে শান্তির বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget