এক্সপ্লোর

Kolkata Police : অতীতের অভিযোগ থেকেও এবার নেই রেহাই .... পুলিশকে বিরাট নির্দেশ নতুন সরকারের

এবার রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট ও কাটমানি নিয়ে গত ৩-৪ বছরে ওঠা অভিযোগগুলিকে ঘিরে বড় প্রশাসনিক পদক্ষেপ শুরু হল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট ও কাটমানি নিয়ে গত ৩-৪ বছরে ওঠা অভিযোগগুলিকে ঘিরে বড় প্রশাসনিক পদক্ষেপ শুরু হল। যে সমস্ত অভিযোগ এখনও পর্যন্ত FIR হিসেবে নথিভুক্ত হয়নি, সেই সব অভিযোগের পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত SP এবং CP-দের। পুলিশ সূত্রে খবর, আজ বিকেল ৪টের মধ্যে DCRB ( States Crime Records Bureau  )-র DIG-র কাছে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। ফলে পুরনো অভিযোগ এবং রাজনৈতিক হিংসা সংক্রান্ত একাধিক মামলায় নতুন করে তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে। 

কোন অভিযোগের তালিকা চাওয়া হয়েছে?

সূত্রের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন জেলা থেকে তোলাবাজি, সিন্ডিকেট চক্র, কাটমানি আদায়, রাজনৈতিক ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ জমা পড়েছিল। কিন্তু তার অনেক ক্ষেত্রেই FIR দায়ের হয়নি বলে অভিযোগ ওঠে। এবার সেই সমস্ত অভিযোগ নতুন করে খতিয়ে দেখতে চাইছে রাজ্য পুলিশ। বিশেষ করে যেসব অভিযোগ শুধুমাত্র জেনারেল ডায়েরি বা অভিযোগপত্র হিসেবেই থেকে গিয়েছে, সেগুলির বর্তমান অবস্থাও জানতে চাওয়া হয়েছে।

২০২১-এর ভোট পরবর্তী হিংসা নিয়েও নড়েচড়ে প্রশাসন

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগগুলির তদন্তেও নতুন করে গতি আনা হয়েছে।  সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত—

  • নতুন করে তদন্ত শুরু হয়েছে: ৪৫৮টি ঘটনায়
  • নতুন FIR দায়ের হয়েছে: ১৮১টি
  • ফাইনাল রিপোর্ট জমা পড়া মামলার মধ্যে পুনরায় খোলা হয়েছে: ৫৯টি মামলা

পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে এবং আরও একাধিক মামলায় পদক্ষেপ করা হতে পারে।

কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ?

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরে তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ নিয়ে যে অভিযোগ উঠছিল, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্তরে পুরনো অভিযোগ পুনরায় খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন এবং আদালতে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই আবহে নতুন FIR এবং পুরনো মামলা পুনরায় খোলার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জেলা পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়ছে

আজ বিকেল ৪টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশে জেলা পুলিশ প্রশাসনের উপরও চাপ বেড়েছে। কোন অভিযোগে FIR হয়নি, কেন হয়নি এবং বর্তমানে তার কী অবস্থা—সবটাই বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।

ফলে আগামী দিনে আরও নতুন FIR, গ্রেফতারি এবং তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল।

 
 

সেরা শিরোনাম

Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Rajnath Singh : 'উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না', বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
CM Suvendu Adhikari : 'গত সরকার NCC উঠিয়ে দিয়েছে', TMC-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget