এক্সপ্লোর

Govt Hospitals: নামে 'সুপার স্পেশালিটি', নেই পর্যাপ্ত চিকিৎসক-ওষুধ! জেলায় জেলায় হাসপাতালগুলির কী পরিস্থিতি

West Bengal Health Department: নাম, 'সুপার স্পেশালিটি হাসপাতাল', কিন্তু কাজে কী? বড় বড় নীল-সাদা রংয়ের পেল্লাই বিল্ডিংয়ের ভিতরে শুধুই অন্ধকার?

কলকাতার পাশাপাশি, জেলাতেও তৈরি হয়েছে একের পর এক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু এগুলো কি শুধুই নামে? কারণ, বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে, বড় বড় ঝাঁ চকচকে বিল্ডিং আছে, অত্যাধুনিক বেড আছে, কিন্তু বহু জায়গাতেই নেই পর্যাপ্ত চিকিৎসক। নেই কার্ডিওলজি বা নেফ্রোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগও। মেলে না সিটি-স্ক্যান বা MRI-এর মতো পরিষেবারও।

নাম, 'সুপার স্পেশালিটি হাসপাতাল', কিন্তু কাজে কী? বড় বড় নীল-সাদা রংয়ের পেল্লাই বিল্ডিংয়ের ভিতরে শুধুই অন্ধকার? এই প্রশ্ন উঠছে কলকাতার বুকে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি কাটাতে এসে বিপর্যয়ের পর। অনেক রোগীর অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতাল বাথরুম ঠিক নেই। স্টাফদের ব্যবহার ঠিক নেই।

কালনা হোক, জলপাইগুড়ি কিংবা নন্দীগ্রাম, জেলার সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে বেনজির দৃশ্য। নতুন ঝকঝকে চারতলা বিল্ডিং, কিন্তু পরিষেবা? USG টুকুও না কি করা যায়না। রোগীদের সেক্ষেত্রে বাইরে যেতে হচ্ছে USG করতে। এদিকে, হাসপাতালের সামনে বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে কোন, কোন বিভাগ নেই এখানে। নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, ইউরোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগ নেই এই সুপার স্পেশালিটি হাসপাতালে।

অন্যদিকে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসতাপাতালে নিউরো সার্জারি বিভাগ আছে, কিন্তু নিউরো সার্জন নেই। রেডিওলজি বিভাগ আছে, কিন্তু ৫ জনের জায়গায় কর্মী বলতে মাত্র ১জন। সাম্প্রতিককালে বাইক দুর্ঘটনায় জখম যুবকের কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে এই সুপার স্পেশালিটি হাসপাতালেই।

আরও পড়ুন, হাসপাতালে রোগীর ভিড়, হাতে স্যালাইন, সাপের কামড় খেয়েও চিকিৎসা করছেন ডাক্তার

পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল USG, CT-স্ক্যান হয়না। ডায়লাসিসের ব্যবস্থা নেই। নেই নেফরোলজি, নিউরোলজি, কার্ডিওলজির মতো বিভাগ। অভিযোগ উঠছে চিকিৎসকদের নিয়েও। অভিযোগ করছেন রোগী ও তার পরিবার পরিজনেরা। তাঁদের তরফে বলা হচ্ছে, ডাক্তার দেখেছে কিন্তু কোনও ওষুধ দেয়নি। বাঁচতে গেলে বাইরে থেকে কিনতে হবে। 

নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যেমন টেকনিশিয়ানের অভাবে একাধিক পরিষেবা থমকে। অভিযোগ উঠছে,  ডায়ালিসিস মেশিন কিন্তু টেকনিশিয়ানের অভাবে তা বন্ধ। ENT, অর্থপেডিক বিভাগের দামি দামি যন্ত্রপাতি থাকলেও লোকের অভাবে চালু করাই যাচ্ছে না। এছাড়াও কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট থেকে নেফ্রোলজিস্ট ডাক্তারই নেই। হয়না সিটি স্ক্যানও। 

জেলায় জেলায় এই 'সুপার স্পেশালিটি' হাসপাতাল কবে সুপার হয় সেটাই দেখার এখন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget