এক্সপ্লোর

Governor Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা নিয়ে নথি পেশ হয়নি, বললেন রাজ্যপাল, পাল্টা জবাব সৌগতর

হাওড়া-বালি পুরসভা সংক্রান্ত বিল নিয়ে অবস্থান জানিয়ে রাজ্যপালের দাবি, হাওড়া-বালি পুরসভা নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল বিলে সম্মতি দিয়েছেন!

কলকাতা:  রাজ্যপালের সামনে হাওড়া-বালি পুরসভা (Bill Excluding Bally From Howrah Municipal Corporation) নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন! বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Guv Jagdeep Dhankhar) ।

এ ব্যাপারে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, এ ব্যাপারে মনে হয় না রাজ্যপাল সঠিক বলছেন। বিধানসভায় বিল পাসের পর নিয়মমতো রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। রাজ্যপাল কিছু আপত্তি জানিয়ে চিঠি দেন। তার জবাবও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। ২২ তারিখ যখন দিল্লি থেকে বিমানে ফিরছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়। বলেছিলেন, বালির ব্যাপারে সমস্যা মিটে গিয়েছে। আমার ধারণা হয়েছিল, তিনি সই করে দিয়েছেন। আসলে তিনি হাওড়া ও বালির নির্বাচন কোনওভাবে পিছিয়ে দিতে চাইছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর নিন্দা করছি।

হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে রাজ্যপাল সই করেছেন কি না, তা নিয়ে টানাপোড়েন অব্যাহত। হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। কিন্তু, ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

 হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে রাজ্যপাল সই করেছেন কি না, তা নিয়ে শনিবার দিনভর নানা তরফে নানা দাবি ঘিরে বিভ্রান্তি চরমে উঠেছিল। হাওড়া থেকে বালিকে পৃথক করার বিলে রাজ্যপাল সই করেছেন বলে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানান অ্যাডভোকেট জেনারেল।পাল্টা, ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন।

তা নিয়ে আপত্তি জানায় বিরোধীরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে হাওড়া ও বালি পুরসভায় ভোট ঘিরে অনিশ্চয়তার বিষয়টি ওঠে। এরপর, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান,রাজ্যপাল হাওড়া কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ সম্মতি দিয়েছেন।যদিও, সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ট্যুইটে রাজ্যপাল বলেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

কলকাতা হাইকোর্টে দেওয়া প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি হাওড়া ও ২৭ ফেব্রুয়ারি তারা বালির পুরভোট করতে চায়।কিন্তু, বিল পাস নিয়ে জটিলতা এখনও কাটার কোনও লক্ষণ নেই।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget