এক্সপ্লোর

Health News: কেন্দ্রের দেওয়া প্রকল্পের নাম বদলের জের? স্বাস্থ্য খাতে টাকা আটকানোর অভিযোগ

West Bengal Health News: কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ? বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং, খবর স্বাস্থ্য ভবন সূত্রে

সন্দীপ সরকার, কলকাতা: একশো দিনের কাজ ও আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়ে কেন্দ্র (Center)-রাজ্য (West Bengal) টানাপোড়েনের পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে নতুন বিতর্ক। চলতি অর্থবর্ষে সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য রাজ্যে বরাদ্দ আটকে রাখার অভিযোগ উঠল। প্রাপ্য প্রায় আটশো কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।   

১০০ দিনের টাকা, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ।  রাজ্যের প্রাপ্য ৮০০ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব এবং স্বাস্থ্য সচিবকে চিঠি রাজ্যের স্বাস্থ্য সচিবের। রাজ্যে ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬৫টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র, ২৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রের।

যদিও অভিযোগ উঠেছে যে, চলতি অর্থবর্ষে প্রাপ্য বকেয়া এখনও পাঠায়নি কেন্দ্র। কিন্তু কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ? বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং, খবর স্বাস্থ্য ভবন সূত্রে। কেন্দ্রের শর্তাবলীতে বলা হয়েছে, প্রকল্পের নাম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এমনটাই খবর সূত্রের।  ভবনের বাইরে লিখতে হবে, আয়ুষ্মান মন্দির, রাজ্যে এই প্রকল্প হয়ে গিয়েছে সুস্বাস্থ্য প্রকল্প, খবর সূত্রের। 

আরও পড়ুন, অর্থাভাব থেকেই যাচ্ছে জীবনে? এই পদ্ধতিতে হনুমানজিকে স্মরণ করলে মিটতে পারে সমস্যা

কেন্দ্রের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছিল, ভবনের রং হতে হবে মেটাল ইয়েলো, থাকতে হবে খয়েরি রঙের বর্ডার। রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাঙানো হয়েছে নীল-সাদা রঙে, আর এই নিয়েই বেধেছে গোল, খবর সূত্রের। 

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাজ্যে ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬৫টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং ২৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ চলছে। নবান্ন সূত্রে দাবি, ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে ৮২৮ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু, এখনও অবধি ৭২৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষে পাওয়ার কথা ছিল ৮২৬ কোটি টাকা। অথচ মোদি সরকার দিয়েছে মাত্র ৪৮৬ কোটি টাকা।

রাজ্য সরকার সূত্রে দাবি, ইউটিলাইজেশন সার্টিফিকেট ৬ মাস আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়েও অনেক রাজ্যই টাকা পেয়ে গেছে। তবে চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে এখনও পর্যন্ত এই খাতে বাংলাকে কোনও টাকাই দেয়নি কেন্দ্র।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন, দূষিত করে গিয়েছেন আগের মুখ্য়মন্ত্রী: শুভেন্দু অধিকারী
বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন, দূষিত করে গিয়েছেন আগের মুখ্য়মন্ত্রী: শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget