এক্সপ্লোর

Weather Update: গরমে পুড়ছে বাংলা, কবে থেকে বৃষ্টি? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Heat Wave Update: এ বছর ইতিমধ্য়েই কলকাতায় একাধিক রেকর্ড ভেঙেছে গরম। ১৯৯৮ সালের পর একসঙ্গে এক মরশুমে ৪ দফায় তাপপ্রবাহ চলেছে এই এপ্রিলেই।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সপ্তাহভর গরমে পুড়বে বাংলা। আগামী ৫ দিন আবহাওয়ার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ন্যূনতম ২০ থেকে ৪০ শতাংশ আর্দ্রতা থাকবে আগামী কয়েকদিন। ৭০ থেকে ৯০ শতাংশ সর্বোচ্চ আদ্রর্তা থাকবে। তবে সপ্তাহ শেষে কিছুটা মিলতে পারে স্বস্তি। হতে পারে আবহওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

৩০.০৪.২৪ থেকে ০১.০৫.২৪ (লাল সতর্কতা)

  • তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে।

৩০.০৪.২৪ থেকে ০১.০৫.২৪ (কমলা সতর্কতা)

  • দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
  • দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

০২.০৫.২৪ (লাল সতর্কতা)

  • বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা।

০২.০৫.২৪ (কমলা সতর্কতা)

  • বাকি সব জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

০৩.০৫.২৪ (কমলা সতর্কতা)

  • তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

৩০.০৪.২৪ (কমলা সতর্কতা)

  • মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
  • গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।

০১.০৫.২৪ (কমলা সতর্কতা)

  • মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।

এ বছর ইতিমধ্য়েই কলকাতায় একাধিক রেকর্ড ভেঙেছে গরম। ১৯৯৮ সালের পর একসঙ্গে এক মরশুমে ৪ দফায় তাপপ্রবাহ চলেছে এই এপ্রিলেই। এরই মধ্যে আবার নতুন রেকর্ড গড়েছে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর বলছে সোমবারই ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৫৪ সালে ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে ১৯৮০ সালে ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই ভয়ঙ্কর রেকর্ডও ছুঁয়ে ফেলেছে তিলত্তমা। 

বৃষ্টির পূর্বাভাস: এরই মধ্যে স্বস্তির খবরই দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কলকাতায় হতে পারে আবহাওয়ায় পরিবর্তন। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়তে পারে পরবর্তী সোম কিংবা মঙ্গলবার থেকে। ৫ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North 24 Parganas: কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার দলবদল, ভোটের আবহে দেগঙ্গায় শুরু রাজনৈতিক তরজা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪ ০৭ ২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget