এক্সপ্লোর

West Bengal Heavy Rain: আস্ত সেতু গিলে খেল অজয়, জলের তোড়ে গাড়ি ভেসে মৃত্যু আসানসোলে

Weather Update : জলে ধুয়েমুছে সাফ হয়ে গেল মাটির তৈরি অস্থায়ী সেতু। জলের তোড়ে ভেসে গেল গাড়ি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত, কলকাতা : আরও গভীর হয়েছে নিম্নচাপ। বঙ্গজুড়ে তুমুল দুর্যোগ অগাস্টের শুরুতেই। মৌসম ভবনের পূর্বাভাস, বর্ষার দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। আর এই ইনিংসেই মিটবে যাবতীয় ঘাটতি। ১০৬ শতাংশ বেশি বৃষ্টি হবে এই মাসে। আর শুরুতেই এই পরিস্থিতি ! বাংলার জেলায় জেলায় সর্বগ্রাসী রূপ নিয়েছে নদী। ভাসিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বিপন্ন জনজীবন। 

বছর ঘুরে যায়। কাঁকসার ছবি বদলায় না।  জলযন্ত্রণার চেনা ছবি ফিরল শিবপুরে। প্রতিবারের মতো অজয়ের জলে ধুয়েমুছে সাফ হয়ে গেল মাটির তৈরি অস্থায়ী সেতু। পশ্চিম বর্ধমানের কাঁকসা আর ওপারে বীরভূমের ইলামবাজারের মধ্যে যোগাযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। বেশ কিছুটা ঘুরে পুরনো সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার মানুষকে। ৬ বছর আগে অজয়ের ওপর স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। সম্প্রতি সেতু তৈরির কাজ সম্পূর্ণ হলেও, সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় যাতায়াতের সমস্যা রয়েই গেছে।

 

অন্যদিকে, অগাস্টের শুরুতেই আসানসোলের কল্যাণপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সেতু পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে গেল গাড়ি।   মৃত্যু হল বেসরকারি সংস্থার আধিকারিকের। মৃতের নাম চঞ্চল বিশ্বাস। বছর ঊনষাটের ওই ব্যক্তি কল্যাণপুর 
হাউসিং সোসাইটির বাসিন্দা। শনিবার সকালে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে NDRF।  স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে আবাসনের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিনের বৃষ্টিতে দু’কূল ছাপিয়ে বইছে গারুই নদীর জল। সেতুর ওপর দিয়ে জল বইছে। পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যায় গাড়ি। জলের টান সামলাতে পারেনি গাড়িটি। ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে এত দামাল রূপ নিয়েছে প্রকৃতি। নিম্নচাপের সঙ্গী হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায়  দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্কেত দিয়েছে হাওয়া অফিস।  শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আর তার জেরে জেলাগুলির জলযন্ত্রণা আরও তীব্র হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:

তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget