এক্সপ্লোর

Hooghly Flood : বন্যা বিপর্যস্ত খানাকুল, ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ, পরিদর্শনে শুভেন্দু

Suvendu Adhikari : ঘর-বাড়ি থেকে চাষের জমি, সবই আপাতত জলের তলায়। খানাকুলে বিঘার পর বিঘা জমিতে রোয়া ধানজমিও জলের তলায় থাকায় কৃষিপ্রধান হুগলিতে ব্যাপক ফসল নষ্টেরও আশঙ্কা করছেন চাষিরা।

ব্রতদীপ ভট্টাচার্য, হুগলি : নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জলে ডুবে গিয়েছে হুগলির একাধিক এলাকা। মাঝে কয়েকদিন আবহাওয়ার উন্নতি ও জল ছাড়া বন্ধ হলেও খানাকুল (Khanakul) সহ একাধিক জায়গার পরিস্থিতি এখনও বদলায়নি। সেখানে গত এক সপ্তাহ ধরে নৌকায় চড়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফি বছর বন্যার ভোগান্তিতে জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত থেকে ফসল নষ্ট, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় তাঁদের। তার মাঝেই এবারে স্থানীয়দের একাংশের অভিযোগ প্রশাসনের তরফে পাওয়া ত্রাণ নিয়ে টালবাহানারও।

সোমবার খানাকুলের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে সামনে পেয়ে তাঁদের ক্ষোভ ও ফি বছরের বন্যা যন্ত্রণা নিয়ে অভিযোগ শোনান স্থানীয়রা। পাশাপাশি অনেককে ত্রিপল, শুকনো খাওয়ার সহ ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি। কয়েকজন নৌকা করে এলাকা পেরনোর সময় তাঁদেরকে আর্থিক সাহায্যও করেন তিনি। গত এক সপ্তাহ ধরে নৌকা করে যাতায়াত করার যন্ত্রণার কথা তাঁর কাছে অভিযোগের সুরে বলেন স্থানীয়রা। ফি বছরের এই বন্যা যন্ত্রণা থেকে যাতে নিস্তার মেলে, তার জন্য স্থানীয়দের আশ্বাসও দেন তিনি।

ঘর-বাড়ি থেকে চাষের জমি, সবই আপাতত জলের তলায়। খানাকুলে বিঘার পর বিঘা জমিতে রোয়া ধানজমিও জলের তলায় থাকায় কৃষিপ্রধান হুগলিতে ব্যাপক ফসল নষ্টেরও আশঙ্কা করছেন চাষিরা। পাশাপাশি তাঁদের অভিযোগ, ফসলের জন্য বিমা করা থাকলেও আগেও বন্যা পরিস্থিতির পর তাঁরা সেজন্য বিমার অর্থ পাননি। 

কিছুদিন আগেই খানাকুলে বন্যার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছিলেন শুভেন্দু অধিকারী। 'খানাকুল (Khanakul), পুড়শুড়া- সোনামুখী (Sonamukhi)-ইন্দাসের একটা অংশ-সহ নিম্ন দামোদর অববাহিকার সমস্যার সমাধান করতে চায় না তৃণমূল (TMC)', বন্যা পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০১৯ সালে উদয়নারায়ণপুরে বিশ্বব্যাঙ্কেরচার হাজার কোটি টাকার কাজ শুরু করেছিলেন শুভেন্দু। কোভিডের পর সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন তিনি (West Bengal Flood Situation)।          

 

আরও পড়ুন- 'বাড়িতে থাকতে চান, না অন্য কোথাও পাঠাব?' হুঁশিয়ারি বিচারপতির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget