এক্সপ্লোর

Local Train Derailed : চলন্ত ট্রেনে আচমকা প্রবল ঝাঁকুনি, লাইনচ্যুত হাওড়ামুখী মেদিনীপুর লোকাল

Howrah Bound Train Derailed : গিরিময়দান স্টেশন থেকে খড়গপুরের দিকে আসছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। গিরি ময়দান স্টেশন ছাড়তেই সামনের দিকের ৩ নম্বর কামরার ২টি চাকা লাইনচ্যুত হয়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railways) হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpore Line) লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ (Railway Authority)।

হঠাৎ প্রবল ঝাঁকুনি, হেলে পড়ল ট্রেন

চলন্ত ট্রেনে আচমকা ঝাঁকুনি। তারপরই হেলে পড়ে ট্রেনের একটি কামরা। সঙ্গে সঙ্গে হই-চই শুরু হয়ে যায়। সকাল ১১টা ৩৭। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় গিরিময়দান স্টেশন থেকে খড়গপুরের দিকে আসছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। গিরি ময়দান স্টেশন ছাড়তেই সামনের দিকের ৩ নম্বর কামরার ২টি চাকা লাইনচ্যুত হয়।

আতঙ্কিত যাত্রীরা

ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থেকে সবাই নেমে পড়েন। প্রবল উদ্বেগ তৈরি হয় সকলের মধ্যে। খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিকরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের হাওড়ার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত কোনও যাত্রী সেভাবে আহত হননি। 

খড়গপুর শাখার সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে গোটা পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা শুরু হয়ে যায়। কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !

গত বছরের জুন মাসে সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছিল লোকাল ট্রেন (Local Train)। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছিল। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের (Burdwan Station) ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান (Burdwan)-হাওড়া (Howrah) কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়েছিল।

যার কয়েক মাস পরে গত বছরের নভেম্বরে শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লেগেছিল। লাইনচ্যুত কারশেডগামী ট্রেন। ক্ষতিগ্রস্ত চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget