এক্সপ্লোর

Job Agitation : বড়দিনে উৎসবমুখর বাংলা, এখনও হকের চাকরির দাবিতে ধর্না চাকরিপ্রার্থীদের

Christmas : দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বড়দিন। আরও একটা উৎসব কাটল সেই রাস্তায়। পরিবারের সঙ্গে নয়। রাজপথের এককোণে!

সত্যজিৎ বৈদ্য়, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়াল, কলকাতা : পথেই কাটল বড়দিন। ক্রিসমাসেও (Christmas) আন্দোলনস্থলে চাকরিপ্রার্থীরা (Job Aspirants)। রয়েছেন সান্তাও। তবে তিনি গিফট দিচ্ছেন না। বরং সরকারের কাছে উপহার হিসেবে চাইছেন নিয়োগপত্র। এদিন, ধর্মতলায় আন্দোলনকারীদের মঞ্চে যান মহম্মদ সেলিম (Md Selim)। পুরোটাই রাজনীতি। যাঁরা যোগ্য, তাঁরা পথে না বসলেও চাকরি পাবেন। মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একের পর এক উৎসব, পথেই চাকরিপ্রার্থীরা 

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বড়দিন। আরও একটা উৎসব কাটল সেই রাস্তায়। পরিবারের সঙ্গে নয়। রাজপথের এককোণে! তবে, এই প্রথমবার নয়, দু-দুটো বড়দিন রাস্তাতেই কাটল, SLST চাকরিপ্রার্থীদের।

৬৫১ দিন অর্থাৎ ১ বছর সাড়ে ৯ মাসে পড়েছে, মেয়ো রোডে SLST'র চাকরিপ্রার্থীদের আন্দোলন। মেয়ো রোড থেকে ঢিল ছোড়া দূরত্বে পার্কস্ট্রিট, মানুষের ঢল নেমেছে সেখানে। আর তার অদূরে এভাবেই খোলা আকাশের নিচে ক্রিসমাস কাটছে চাকরিপ্রার্থীদের। 

মন খারাপ চাকরিপ্রার্থীদের

উৎসব থেকে বহু দূরে বড় দিনেও মন খারাপ চাকরিপ্রার্থীদের সন্তানদের নিয়ে আন্দোলনমঞ্চে মা-বাবা। এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, সারা বাংলা উৎসবে মাতোয়ারা। আমরা পরিবার ছেড়ে এখানে বসে আছি। আমরা ফুটপাতে বসে দ্বিতীয় বড়দিন পালন করছি। মমতা, অভিষেক, শিক্ষামন্ত্রী, দফতর সবাই কথা দিয়েছে। কেউ কথা রাখেনি।

উপহার নয়, চাকরি চাইছেন সান্তা

বড়দিনে মাতঙ্গিনী মূর্তির নিচেও একই ছবি। এখানে রয়েছে চাকরিপ্রার্থীদের ৫টি পাশাপাশি মঞ্চ। ১৩০ দিন ধরে আন্দোলন করছেন, রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ১২৯ দিন ধরে আন্দোলনে গ্রুপ সি-গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। ২৮ দিন ও ১২৫ দিন ধরে পৃথক পৃথক ভাবে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। আর ১৩০ দিন ধরে ধর্না কর্মসূচি চলছে ২০১৪-র প্রাথমিকে টেট পাস করা নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। এদিন সন্তানদের নিয়েই আন্দোলন মঞ্চে আসেন আন্দোলনরত বাবা-মারা। এখানেও রয়েছেন সান্তা। তবে তিনি উপহার দিচ্ছেন না। সরকারের কাছে উপহার চাইছেন তিনি। 

এদিন আন্দোলন মঞ্চে যান সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম। এদিন, মাতঙ্গিনীর মূর্তির নীচে পৃথক পৃথক পথনাটিকার মাধ্যমে দাবি-দাওয়ার কথা জানান আপার প্রাইমারি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। 

আরও পড়ুন- 'করোনা-সতর্কতার সঙ্গেই বছর শেষের উৎসবে মাতুন' দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget