এক্সপ্লোর

Kalbaisakhi: কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বনগাঁ, ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিছিন্ন এলাকা

Kalbaishaki North 24 Paragana: গাছ পড়ে বহু জায়গায় বিপত্তিও ঘটেছে। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের।

সমীরণ পাল, বনগাঁ: কালবৈশাখীর (Kalbaishakhi) তাণ্ডবে তছনছ বনগাঁ (Bongaon) শহরের বিস্তীর্ণ এলাকা। একাধিক ওয়ার্ডে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। গাছের ডাল ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। গতকাল রাত থেকেই উদ্ধারকাজে নেমেছেন বনগাঁ পুরসভার কর্মীরা। পুরসভার তরফে ত্রিপল ও শুকনো খাবার বিলি করা হচ্ছে।                                                

তবে শুধু বনগাঁ নয়, প্রবল বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা। গাছ পড়ে বহু জায়গায় বিপত্তিও ঘটেছে। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও।                            

শনিবারও কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ।  ব্যাহত হল বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন, রবিবারেও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা? ভারী বর্ষণের চোখ রাঙানি উত্তরবঙ্গে

এদিকে, টানা বৃষ্টিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে সেতুর কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি। যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে বিপজ্জনক সেতু দিয়েই চলছে যাতায়াত। আজ সেতু পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা।  স্থানীয়দের দাবি, একটানা বৃষ্টি, তার ওপর অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল করায়, শুক্রবার আংরাভাসা থেকে বাঙ্কুবাজার যাওয়ার সেতুর চাঙড় খসে পড়ে রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়।এরপর ওই সেতুতে ভারী যান বন্ধ করা হলেও, ছোট গাড়ি চলাচল করছে। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন আশপাশের এলাকার বাসিন্দারা।                                           

 

 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget