এক্সপ্লোর

Kalighater Kaku: কাকু পর্যন্ত যখন পৌঁছেছে, আসল জায়গায় পৌঁছতে সময় লাগবে না, নিয়োগ দুর্নীতি মামলায় তোপ রাহুলের

West Bengal: এবিপি আন্দের মুখোমুখি হয়ে কী বলছেন তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু?

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ নস্যাৎ করে দিলেন তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয় ভদ্র (Sujoy Bhadra)। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুজয় বলেছেন, 'ED-ও ডেকেছিল, স্ত্রী অসুস্থ থাকায় যেতে পারিনি। ভাইঝি এমএ, বিএড, টেট পাস করেও চাকরি পায়নি। আমার হাতে চাকরি দেওয়ার ক্ষমতা থাকলে ভাইঝিকে তো চাকরি দিতাম। আমার সাহেবকে ছুঁতে না পেরে আমি পর্যন্ত এসে থেমে যাচ্ছে। ২০০৯ সাল থেকে অভিষেকের অফিসে চাকরি করি। আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়।'

এ নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। এবিপি আনন্দকে রাহুল বলেছেন, 'সিঁড়ি বেয়ে ধাপে ধাপে ওপরে উঠতে হয়। ঘুরিয়ে ফিরিয়ে যে নামগুলো আসছে, কুন্তল ঘোষ, তাপস, সব তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতির দালাল সবাই।  আসল হ্যান্ডলার কে, সেটাও জানা যাবে। কাকু পর্যন্ত যখন পৌঁছেছে, আসল জায়গায় পৌঁছতে সময় লাগবে না।'

'কালীঘাটের কাকু'র নাম উঠে এল তাপস মণ্ডলের মুখে

'কালীঘাটের কাকু', তিনি আবার কে? তাঁর নাম কী? তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার সম্পর্কই বা কী? কে সেই প্রভাবশালী 'কালীঘাটের কাকু' ? সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে উথালপাথালের মধ্য়েই, দু'সপ্তাহের মাথায় নিজের মতো করে রহস্যভেদ করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সামনে আনলেন কালীঘাটের রহস্যময় 'কাকু'র নাম।

'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ উঠতে, মঙ্গলবার তাপসকে বলতে শোনা গেল, "কী নাম যেন, সুজয় ভদ্র না কি নামটা শুনেছি, ব্য়াস। মঙ্গলবার, মেডিক্যাল টেস্টের জন্য তাপসকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকরা তাপসের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন যে, কালীঘাটের কাকু কে! জবাবে তাপস বলেন, "সেটা কুন্তল বলবে।" তাহলে কি তিনি নাম জানেন না? জবাবে তাপস বলেন, "কালীঘাট নামটা জানি। নাম বলছি।" কী নাম জানতে চাইলে বলে ওঠেন, "কী নাম যেন, সুজয় ভদ্র না কি নামটা শুনেছি, ব্য়াস।" কে এই সুজয় ভদ্র জানতে চাইলে তাপস বলেন, "আমি চিনি না, আমি চিনি না। কাকু কাকি করেছে। আমি একবারই বলেছি, কাকুকে দিয়েছে।"

এই 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ প্রথমবার শোনা যায়, গোপাল দলপতির মুখে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে। বার বার বলতেন কুন্তল ঘোষ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget