এক্সপ্লোর

Heat Stroke Death: পুড়ছে বাংলা, তীব্র দাবদাহে মৃত্যু ১ গাড়িচালকের

তীব্র গরমের মধ্যে চালকের আসনে বসেই অজ্ঞান হয়ে পড়েন বাটানগরের বাসিন্দা ৭০ বছরের সমীর চৌধুরী। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সঞ্চয়ন মিত্র, ভাস্কর মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দে, কলকাতা: চৈত্রের শেষে পুড়ছে বাংলা (West Bengal)। তীব্র গরমের মধ্যে আলিপুরে (Alipur) এক গাড়ি চালকের মৃত্যু। আগামী কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া (Weather) দফতর। প্রখর দাবদাহ এড়াতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা জারি করেছে বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য! গ্রীষ্মের শুরু হতে এখনও ক'দিন বাকি, এরই মধ্যে দারুণ দহন! মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য! হাওয়া যেন আগুনের হলকা! চৈত্রের শেষে কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। বাঁকুড়াতেও তাপমাত্রার পারদ পৌঁছল ৪০ ডিগ্রিতে। 

 গাড়িচালকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য: এর মধ্যেই আলিপুর জাজেস কোর্টের এক আইনজীবীর গাড়িচালকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য ছড়াল। তীব্র গরমের মধ্যে চালকের আসনে বসেই অজ্ঞান হয়ে পড়েন বাটানগরের বাসিন্দা ৭০ বছরের সমীর চৌধুরী। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রচণ্ড গরমের কারণেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। গত কয়েকদিনেক ঠাঠা গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে আরও অস্বস্তিকর অবস্থার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকবার্তা জারি করা হল।  এখনই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি, আগামী ৫ দিনে তা আরও বাড়বে।  

শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে: পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। বুধবারও গরমে পুড়েছে বাংলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি, সবচেয়ে বেশি গরম ছিল বাঁকুড়ায়। সেখানে তাপমাত্রার পারদ ৪০ পেরোল। বর্ধমান ও শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি ও পানাগড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিনে উত্তোরত্তর বাড়বে গরম। বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শুক্রবার থেকে রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা দিল বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বীরভূম ও বর্ধমানের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোম থেকে শুক্রবার সকাল ৬.৩০-১১টা পর্যন্ত ও শনিবার ৯.৩০টা পর্যন্ত ক্লাস চলবে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget