এক্সপ্লোর

Shah-Nadda Visit Kalighat: লোকসভা ভোটের আগে বঙ্গ সফর, কালীঘাটে পুজো শাহ-নাড্ডার

Amit Shah and J P Nadda At West Bengal: পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে রয়েছে বৈঠক।

কলকাতা: লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ জে পি নাড্ডা। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে অমিত শাহ ও জে পি নাড্ডা। প্রাথর্নার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডা (J P Nadda)।

বঙ্গ সফরে নাড্ডা-শাহ: গোটা রাজ্য়ে যখন উৎসবের আমেজ তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য় ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। এদিন বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। মন্দিরের ২ নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। সেখানেও জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন বিজেপি নেতাদের সফর ঘিরে কালীঘাট মন্দিরে ছিল আটসাঁট নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। 

বছর ঘুরলেই, লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যার মধ্য়ে অন্য়তম, ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে যান অমিত শাহ ও জে পি নাড্ডা। সেখান থেকে বেরিয়ে হাঁটার সময় খানিক জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর যান কালীঘাটে। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, নাড্ডা। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির দুই নেতা।

কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে?

লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Dilip Ghosh: 'এটা কি কোনও ভাল উদাহরণ?' মিমিক্রিকাণ্ডে তোপ দিলীপের

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget