এক্সপ্লোর

Fake TT : রেলকর্মীর পোশাক, আইডি কার্ড নিয়ে স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের রমরমা কারবার !

West Bengal News : ভুয়ো টিকিট পরীক্ষক সেজে এভাবে খাস কলকাতার স্টেশনে কীভাবে চলত এমন প্রতারণা চক্র ? এই প্রশ্নেই আলোড়ন পড়ে গিয়েছে। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বালিগঞ্জ স্টেশনেই (Ballygung Station) ভুয়ো টিকিট পরীক্ষকের রমরমা কারবার! হ্যাঁ, চমকে ওঠার মতো এমনই তথ্য সামনে এসেছে। পাকড়াও হয়েছে বেশ কয়েকজন প্রতারক। রীতিমতো রেলকর্মীর পোশাক, আইডি কার্ড নিয়ে স্টেশনেই চলত ভুয়োদের দৌরাত্ম্য চলত। আর ট্রেন থেকে নামতেই ভুয়ো টিকিট পরীক্ষকের (Fake TT) কবলে পড়তেন একাধিক যাত্রী। প্রতারিত হয়েছেন ঠিক কতজন, তার কোনও ইয়ত্তা নেই। এদিন টিকিট পরীক্ষার সময়ই জিআরপির হাতে ৪ প্রতারক পাকড়াও হয়। তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৪ জনকে আটক করে জিআরপি। ভুয়ো টিকিট পরীক্ষক সেজে এভাবে খাস কলকাতার স্টেশনে কীভাবে চলত এমন প্রতারণা চক্র ? এই প্রশ্নেই আলোড়ন পড়ে গিয়েছে। 

পূর্ব রেলের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে আই-কার্ড দেখিয়ে বালিগঞ্জ স্টেশনে টিকিট পরীক্ষা করা কয়েকজনকে দেখে সন্দেহ হয় জিআরপির। রীতিমতো সাদা জামা-কালো প্যান্টে একেবারে রেলের টিকিট পরীক্ষকের পোশাক পরিহিত চারজনকে আটক করে প্রথমে বালিগঞ্জ পুলিশ স্টেশনে ও পরে বালিগঞ্জ জিআরপিতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময়ই বেরিয়ে আসে প্রতারকদের কীর্তি। তবে কীভাবে ও কোথা থেকে কেন্দ্রীয় সরকারের আই কার্ড- প্রতারকরা তৈরি করল, এই চারজনই কী প্রতারণা চক্র (Fraud) চালাত নাকি এর পিছনে রয়েছে কোনও বড় চক্র, খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে খাস কলকাতার অন্যতম ব্যস্ত বালিগঞ্জ স্টেশনে কীভাবে এভাবে ভুয়ো টিকিট পরীক্ষকদের প্রতারণা চক্র চলত ? তা নিয়েই উঠছে প্রশ্ন।

জিআরপি সূত্রে খবর, ধৃত ভুয়ো টিকিট পরীক্ষকদের মধ্যে দু'জন তামিলনাড়ুর বাসিন্দা। অন্য দু'জনের বাড়ি জম্মু ও কাশ্মীরে। ধৃত প্রতারকদের আগামীকাল শিয়ালদহ কোর্টে পেশ করা হবে। প্রতারণা, নাম ভাঁড়ানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে প্রতারকদের বিরুদ্ধে। 

আরও পড়ুন- আগুন গরমে তাপপ্রবাহের সতর্কতা, উঁকি দিচ্ছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

প্রসঙ্গত, কয়েকবছর আগে রাজ্য তোলপাড় হয়েছিল ভুয়ো-র জেরে। ভুয়ো আইএস অফিসার থেকে ভুয়ো পুলিশ, সেনা এমনকি ভুয়ো শিক্ষক। একের পর এক প্রতারকদের পর্দাফাঁস হয়েছিল। তবে এভাবে ভুয়ো টিকিট পরীক্ষক সেজে প্রতারণা একেবারে নতুন ধরণের এক ফাঁদে ফেলার ছক। আর আশ্চর্যজনকভাবে, তা চলল খাস কলকাতার স্টেশন চত্বরে !      

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget