এক্সপ্লোর

Kolkata Weather : তৈরি নিম্নচাপ! আরও প্রবল হবে কাল, ৪ জেলায় কমলা সতর্কতা জারি করল আবহাওয়া অফিস

বুধবার ১ অক্টোবর নবমীর দিন নিম্নচাপ শক্তিশালী হবে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমীতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে, ওড়িশা উপকূলে।

আশঙ্কাই হল সত্যি। পুজোর মধ্যে ফের ঘনীভূত নিম্নচাপ! মধ্য বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। বুধবার ১ অক্টোবর নবমীর দিন নিম্নচাপ শক্তিশালী হবে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমীতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে, ওড়িশা উপকূলে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা              

নবমীর নিম্নচাপের প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। নবমী নিশির ঠাকুর দেখায় বিঘ্ন ঘটাতে পারে  ভারী বৃষ্টি। নবমীর রাতেই আবহাওয়া বিশেষভাবে বদলাতে শুরু করবে। দশমী ও একাদশীতেও ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে ১ অক্টোবর, বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

নবমী - দশমীতে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উত্তরবঙ্গেও আজ, নবমীতে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।  আংশিক মেঘলা আকাশ থেকে ঘন মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।  বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে।                 

 অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা 

অন্যদিকে দক্ষিণবঙ্গে, নবমীর নিম্নচাপের প্রভাব পড়বে।  দশমীতে বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে  হাওড়া,দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।    

নবমীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?                   

বুধবার নবমীতে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে । একইসঙ্গে বৃষ্টি না হলে অস্বস্তি চরমে উঠবে। নবমীর রাতের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।       

  • আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি।
  • গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি।
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৫ শতাংশ।
  • বৃষ্টি হয়েছে ১৮.৮ মিলিমিটার।

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget