এক্সপ্লোর

Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা?

Kolkata Weather Update : এই  সপ্তাহের মাঝামাঝিই ফের চড়বে তাপমাত্রার পারদ। বেলা গড়ালেই জ্বালাপোড়া গরমে নাজেহাল হবে বঙ্গবাসী । 

কলকাতা : বিকেল গড়ালেই মেঘের ডাক। দুর্যোগের ঘনঘটা কলকাতা থেকে জেলায় জেলায়। আগামী ২ দিনও কলকাতা সহ বিভিন্ন  জেলায় ঝড়বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আইএমডি। সঙ্গে হবে বজ্রপাত। ভারী বৃষ্টির সঙ্কেতই রয়েছে কলকাতা শহরে। সঙ্গে রয়েছে জেলায় জেলায় সতর্কতা।  ঝড়-বৃষ্টির আশঙ্কার মধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে , স্বস্তির আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। বৈশাখের তাতাপোড়া গরম পড়ল বলে। এই  সপ্তাহের মাঝামাঝিই ফের চড়বে তাপমাত্রার পারদ। বেলা গড়ালেই জ্বালাপোড়া গরমে নাজেহাল হবে বঙ্গবাসী । 

 আইএমডি-র পূর্বাভাস

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থানে বঙ্গে তৈরি হয়েছে বৃষ্টির উপযুক্ত পরিবেশ। টানা বৃষ্টি না-হলেও বিক্ষিপ্ত ভাবে জেলায় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রাজ্যের সব জেলাতেই কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়, বলছে আইএমডি-র পূর্বাভাস। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার বেগে।  বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।মঙ্গলবারই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাস

বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।  

গরমের সতর্কতা

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সপ্তাহেই নাজেহাল করতে পারে গরম। এই সপ্তাহে তাপমাত্রার বিরাট পরিবর্তন না হলেও , আগামী ৩ থেকে ৫ দিনে , পারদ চড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি বলছে আই এম ডি- র পূর্বাভাস। চলুন দেখে নেওয়া যাক কলকাতার তাপমাত্রা নিয়ে কী সঙ্কেত দিয়েছে আইএমডি। 

05-May 23.0 32.0 Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? Thunderstorm with rain Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? Thunderstorm accompanied with Lightning, Strong Surface Winds 63 57
06-May 23.0 32.0 Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? Thunderstorm with rain Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? Thunderstorm accompanied with Lightning, Strong Surface Winds 70 52
07-May 24.0 34.0 Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? Generally cloudy sky with Light Rain or Drizzle Weather Update : তুমুল হাওয়ার দাপট, ধুলো উড়িয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টি আজ কলকাতায়? সঙ্গে আর কোন জেলা? No warning 72 50

source - https://city.imd.gov.in/

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget