এক্সপ্লোর

West Bengal Live Blog: শুভেন্দুর বারুইপুর-অভিযানে তুলকালাম! স্পিকারের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি, বিধানসভায় বিক্ষোভ

West Bengal Live Blog Update: জেলা থেকে দেশ, সব খবর জেনে নিন এক ক্লিকে

Key Events
West Bengal Live Blog Subhendu Adhikary Baruipur Rally BJP District News Update West Bengal Live Blog: শুভেন্দুর বারুইপুর-অভিযানে তুলকালাম! স্পিকারের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি, বিধানসভায় বিক্ষোভ
জেলা থেকে দেশ, সব খবর জেনে নিন এক ক্লিকে
Source : https://bengali.abplive.com/

Background

কলকাতা: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভায় তুলকালাম। বিধানসভায় ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভার ২ নম্বর গেটের বাইরে বিক্ষোভ। কাগজ ছিঁড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফের বিক্ষোভ, ওয়াকআউট বিজেপির।

'স্বাস্থ্য বা শিক্ষা দফতরের বাজেট নিয়ে আলোচনা হল। কিন্তু, সেখানে আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। সেটা আমাদের ভুলই হয়েছে বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ ২ টো বাজেট আলোচনায় আমরা থাকতে পারলাম না। আগামীদিনে এ নিয়ে আমাদের চর্চা করতে হবে। বিরোধী দলনেতার সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমাদের বলতে হবে, মানুষের কথা আমরা বিধানসভায় বলব। আগামীদিনে বিধানসভায় থেকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ করতে হবে', বললেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 'ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব', তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী বলছেন নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি আসন উপহার দেব। এদিকে, ১৫ তারিখ দলীয় বৈঠকে পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি এবার যত খারাপই হোক, পূর্ব মেদিনীপুরে ১২ আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন ১৬টি। গত বিধানসভা ভোটে ৯টি আসনে জেতে তৃণমূল। ৭টিতে শুভেনদু অধিকারীর বিজেপি। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলে টেক্কা দেন শুভেন্দু অধিকারী। কাঁথি ও তমলুক জেলার ২টি লোকসভা আসনের মধ্যে ২টিই দখল করে বিজেপি।

'২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব। পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

00:10 AM (IST)  •  21 Mar 2025

West Bengal News Update: বিধানসভা নির্বাচনের এক বছর আগে উত্তর কলকাতার তৃণমূল শিবিরে কোন্দল অস্বস্তি?

বিধানসভা নির্বাচনের এক বছর আগে উত্তর কলকাতার তৃণমূল শিবিরে কোন্দল অস্বস্তি? এবার দলেরই একাংশের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। তাঁর নিশানায় খোদ তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী। সঞ্জয় বক্সীর দলবদলের জল্পনা উস্কে দিলেন বিবেক গুপ্ত।

23:40 PM (IST)  •  20 Mar 2025

Kolkata News: বারুইপুরকাণ্ডের আঁচ কলকাতাতেও, এবার গড়িয়াহাটে বিক্ষোভ

বারুইপুরকাণ্ডের আঁচ কলকাতাতেও, এবার গড়িয়াহাটে বিক্ষোভ। ঢাকুরিয়া থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল বিজেপির। গড়িয়াহাট মোড় অবরোধ করে বিক্ষোভ

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget