এক্সপ্লোর

Cut Money Allegation : কাটমানি না পেয়ে আবাস যোজনা থেকে নাম বাদ দিলেন তৃণমূল সদস্য ! অভিযোগ ঘিরে নতুন বিতর্ক

Malda News : আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে ২০ হাজার টাকা। কাটমানি না দেওয়ায় নাম বাদ দেওয়া হয়েছে আবাস-তালিকা থেকে।

করুণাময় সিংহ, মালদা : কাটমানি (Cut Money Allegation) না দেওয়ায় আবাস যোজনা (Awsa Yojana Scam) থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এমনকী, একজনের টাকা একই নামে অন্যজনের একাউন্টে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO)।

আবাস যোজনায় ঘর পেতে ২০ হাজারের দাবি !

এ যেন ফেল কড়ি, মাখো তেল। টাকা দাও, ঘর নাও। আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে ২০ হাজার টাকা। কাটমানি না দেওয়ায় নাম বাদ দেওয়া হয়েছে আবাস-তালিকা থেকে। এমনই অভিযোগ উঠেছে মালদার তৃণমূল পরিচালিত কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েতের সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে। কালিয়াচকের বাসিন্দা অঞ্জলি মণ্ডলের অভিযোগ, 'গ্রামের ১৭ জন বাসিন্দার নাম আবাস যোজনা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।বাঁশের বাড়ি আছে। পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী কুড়ি হাজার টাকা করে দাবী করেছিলেন। সেই টাকা দিতে না পারায় নাম কেটেছে।'

একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে

শুধু তাই নয়, সন্তোষ মণ্ডল নামে একজনের টাকা একই নামের অন্যজনের অ্যাকাউন্টে পাঠানোরও অভিযোগ উঠেছে। কালিয়াচকের বাসিন্দা সরস্বতী মণ্ডলের অভিযোগ, 'ব্লক থেকে লোক এসেছিল জানতে যে আমরা বাড়ি তৈরি করেছি কিনা। তখন জানতে পারি যে আমাদের নামে আবাস যোজনার টাকা এসেছে। কিন্তু সেই টাকা আমরা পাইনি।' এনিয়ে বিডিওর কাছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিনা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার

যদিও কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। কালিয়াচক ১-এর পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেত্রী রিনা মণ্ডল বলেছেন, 'মিথ্যে অভিযোগ। কোথাও ভুল করে কিছু হয়ে থাকতে পারে।' গ্রাম বাংলার লড়াইয়ের আগে আবাসে দুর্নীতি-বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন, কেউ অন্যায় করলে দল তাঁর পাশে দাঁড়াবে না। প্রশাসন তদন্ত করবে ও ঘটনার আসল সত্যতা খুঁজে বের করবে।

প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে, প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয়দের নামে আবাস প্রকল্পের বাড়ি হাতানোর অভিযোগ তো প্রায়শই সামনে আসছে। 
এবার কালিয়াচকে কাটমানি না দেওয়ায় উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 

আরও পড়ুন- চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার ! হুলস্থূল জলপাইগুড়ির রাজগঞ্জে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Damayanti Sen : 'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা
'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget