এক্সপ্লোর

Agnimitra Paul : 'যে-ই হোন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না', স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার; নিশানায় কে ?

Taratala Godown Disaster : পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই SIT-এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই তাঁর নাম করে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন 'KMC-তে কী হয়েছে তা আমরা জানি না? আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে।' এরপর রাতেই গ্রেফতার করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, "উনি নাকি শেষ কথা ছিলেন। উনি OSD ছিলেন। কিন্তু, ওঁর কথাটাই শেষ কথা ছিল। আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার। তিনি চাকরি ছেড়ে দিয়ে ওঁর OSD হয়েছিলেন। তাঁকে যদি ধরা হয়, তাহলে আজ যে মন্ত্রী...যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাঁকে কেন ধরা হবে না ? তাঁকে কেন ছাড়া দেওয়া হবে ? যারা যারা জড়িত রয়েছেন, সে যে-ই হোন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না।"

তারাতলার গোডাউন-বিপর্যয়ে ১৫জনের মৃত্যু ও ১৮ জন আহত হয়েছেন। ঘটনার ভয়াবহতায় শোকস্তব্ধ সকলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুর্নীতি-সিন্ডিকেটের সৌজন্যে যাঁরা যাঁরা কোটি কোটি টাকা কামাতে গিয়ে, মানুষকে ঠেলে দিয়েছেন মৃত্যুকূপে, তাঁদের কুকর্মের বাতি নেভার সময়ও কি আসতে চলেছে ? এই আবহেই কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই সময়ই তাঁর মুখে উঠে আসে একটা নাম 'কালী'। মুখ্যমন্ত্রী বলেন, "KMC-তে কী হয়েছে আমরা জানি না? আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। সবাই জানে। আর এই কালীই বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে। আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। সব বের করেছি আমরা। FIR হয়েছে আরও ব্যবস্থা নিচ্ছি।"

কিন্তু কে এই কালী ? আসল নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন, তাঁর OSD বা অফিসার অন স্পেশ্যাল ডিউটি ছিলেন। বৃহস্পতিবারও পুরসভায় এসেছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তবে ক্যামেরার সামনে আসতে চাননি।

সূত্রের খবর, ২০০৩ সালে রেভিনিউ সার্ভিস-এ যোগ দেন দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ২০০৬ সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন।
পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম। ২০০৮ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। পরে ২০০৯ সালে মিউনিসিপাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষা প্রথম হন। যোগ দেন কলকাতা পুরসভার ৯ নম্বর বরোতে। সেই সময় ওই বরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। 

পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে 'কালীবাবু' হয়ে যেতে হত সবাইকে। মুখ্যমন্ত্রী বলেন, "KMC-তে কী হয়েছে আমরা জানি না? আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে।"  এরপর রাতেই কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতার করে পুলিশ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
Advertisement

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget