এক্সপ্লোর

Weather Rain Updates: আজ বিকেলেই আবহাওয়া বদল? দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ? বৃষ্টির কী আপডেট দিল আবহাওয়া দফতর?

Weather Monsoon Rain Forecast: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে।

কলকাতা: বর্ষার দেখা নেই, নেই বৃষ্টিও। কার্যত চাতকের মতো অবস্থা দক্ষিণবঙ্গে। জুনের প্রায় শেষ লগ্ন হতে চলল, অথচ শুকনো খটখটে অবস্থা দক্ষিণবঙ্গের। প্রাক বর্ষার বৃষ্টি তো দূর, মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিক বৃষ্টিও হয়নি। এই প্রেক্ষাপটে আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ২৩ জুন থেকে সার্বিক ভাবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর আগে কলকাতা সহ জেলায় জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। 

এদিকে, বুধবার সন্ধের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনও জেলাতেই তাপ্রবাহের সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলাই থাকবে। অস্বাভাবিক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে ঘর্মাক্ত অস্বস্তি বহাল থাকবে। 

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে। বাকি দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি। তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার আগে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।

কেন দেরি হচ্ছে বৃষ্টির? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অপরদিকে ইসলামপুরে দীর্ঘদিন ধরে অনড় হয়ে থাকা মৌসুমী অক্ষরেখার নিচের দিকে নেমে আসার প্রবণতা দক্ষিণে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল করে তুলেছে। বিহার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা কাল থেকে আরও কিছুটা সক্রিয়। গোয়া থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা। আরব সাগরে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। 

এদিকে উত্তরবঙ্গ পার্বত্য-সহ ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ুর। দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে সেই মতো।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget